আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

খালেদা জিয়ার সুচিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী : বৈঠকের পর ফখরুল

খালেদা জিয়ার সুচিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী : বৈঠকের পর ফখরুল

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাঁর সঙ্গে আজ মঙ্গলবার সচিবালয়ে দেখা করে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেছেন, ‘আমরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি বিশ্বাস করি, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কথা রাখবেন।’

খালেদা জিয়ার চিকিৎসার তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে চিঠি দিয়েছে দলটির প্রতিনিধিদল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দলের নেতৃত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রীও পরে সাংবাদিকদের এ বিষয়ে জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিএনপির একটি প্রতিনিধি মন্ত্রণালয়ে এসেছিলেন। তাঁরা একটি পত্র আমাকে হস্তান্তর করেছেন, যেটির সারমর্ম ছিল এ রকম, বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার প্রয়োজন। সেই দাবি নিয়ে তাঁরা এসেছিলেন। ’

আসাদুজ্জামান খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরআসাদুজ্জামান খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আসাদুজ্জামান খান বলেন, তিনি বিএনপির প্রতিনিধিদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য আদালত একটি কমিটি করে দিয়েছিলেন। কমিটিকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার সব রকমের ব্যবস্থা করবে।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘বিএনপির নেতারা যে সুচিকিৎসার কথা বললেন, আপনারা নিশ্চয় জানেন, বিএনপি চেয়ারপারসন যখন অন্তরীণ হলেন, আমরা জেলকোড অনুযায়ী চিকিৎসা থেকে যা যা ব্যবস্থা করার, তা করেছি। তাঁকে একজন মহিলা অ্যাটেনডেনসও আমরা দিয়েছি। আমরা তাঁকে বঙ্গবন্ধু হাসপাতালে পাঠিয়েছিলাম, সেখানে তাঁর চিকিৎসার পর রিলিজ দেওয়া হয়।’

আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে কাল বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগেও একাধিকবার মানববন্ধন ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করে দলটি।

বিএনপির দাবির কারণে খালেদা জিয়াকে গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এর আগে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর দলের মহাসচিব ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত