আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

হল সংসদ ‍নির্বাচনে ছাত্রলীগের জয়জয়কার

হল সংসদ ‍নির্বাচনে ছাত্রলীগের জয়জয়কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের হল সংসদগুলোর নির্বাচনী ফলাফলে ছাত্রলীগ এগিয়ে রয়েছে। এরপরেই রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আছে কোটা সংস্কার আন্দোলনের প্যানেলও।

এখন পর্যন্ত পাওয়া ১৫ হলের ফলাফলে দেখা গেছে ছাত্রলীগ ১২টি হলে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছে। আর সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩টি হলে জয়ী হয়েছে।

তিনটি হলে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে দুটিতে জয়ী স্বতন্ত্র। আর শামসুন্নাহার হলে কোটা সংস্কার প্যানেল থেকে ভিপি ও জিএস নির্বাচিত হয়েছেন।

কবি জসীমউদ্দীন হল ছাত্র সংসদে ভিপি: ফরহাদ আলী, জিএস: ইমাম হাসান, এজিএস: সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছে। এই হলে ১৩টি পদেই ছাত্রলীগ জয় পেয়েছে। ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রসংসদ ভিপি: আকমল হোসেন, জিএস: মেহেদী হাসান শান্ত, এজিএস: জুলফিকার হাসান পিয়াস নির্বাচিত হয়েছেন। এই হলে সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও একটি সদস্যপদে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। অন্য সব পদে জিতেছে ছাত্রলীগ৷

হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রসংসদে ভিপি: শহীদুল হক শিশির, জিএস: মেহেদি হাসান মিজান, এজিএস: সাদিল আব্বাস৷ এই হলে সব পদে জয়ী হয়েছে ছাত্রলীগ।

সূর্যসেন হল ছাত্রসংসদে ভিপি: মারিয়াম জামান খান সোহান, জিএস: সিয়াম রহমান, এজিএস: সালাম মোরশেদ৷ এই হলে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক ও সাহিত্য সম্পাদক ছাড়া সব পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। ওই দুই পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী৷

বিজয় একাত্তর হল ছাত্রসংসদে ভিপি: সজিবুর রহমান সজিব, জিএস: নাজমুল হাসান নিশান, এজিএস: আবু ইউনুস৷ এই হলে সব পদে জয়ী ছাত্রলীগ৷

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রসংসদে ভিপি: শরিফুল ইসলাম শাকিল, জিএস: হাসিবুল হোসেন শান্ত এবং এজিএস: আব্দুল্লাহ আল মুমিন আবির৷ এই হলেও সব পদে ছাত্রলীগ জয়ী৷

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা জিতেছেন। আর জিএস: সারা বিনতে কামাল (ছাত্রলীগ) ও এজিএস: সাবরিনা স্বর্ণা (ছাত্রলীগ)৷ এখানে সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক পদে জিতেছেন স্বতন্ত্র দুই প্রার্থী৷ বাকি সব পদে জয়ী ছাত্রলীগ৷

সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রসংসদে ভিপি: মুজাহিদ কামাল উদ্দিন, জিএস: জুলিয়াস সিজার তালুকদার, এজিএস: নওশের আহমেদ৷ এই হলেও সব পদে জিতেছে ছাত্রলীগ৷

শামসুন্নাহার হল সংসদে ভিপি: শেখ তাসনিম আফরোজ, জিএস: আফসানা ছপা, এজিএস: ফাতিমা আক্তার৷ এই হলে ৮ পদে স্বতন্ত্র প্রার্থী ও বাকি ৫ পদে জিতেছেন ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা৷

জগন্নাথ হল ছাত্রসংসদে ভিপি: উৎপল বিশ্বাস, জিএস: কাজল দাশ, এজিএস: অতুনু বর্মন৷ এই হলে সব পদে জিতেছে ছাত্রলীগ৷

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্ হল: ভিপি: হোসাইন আহম্মদ সোহান (ছাত্রলীগ, জিএস: ইরফানুল হাই সৌরব (ছাত্রলীগ)।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রসংসদে ভিপি: সাইফুল্লাহ আব্বাসি অনন্ত, জিএস: তৌফিকুল ইসলাম (স্বতন্ত্র), এজিএস: সুরাপ মিয়া৷ এই হলে জিএস পদ ছাড়া বাকি সব পদে জিতেছে ছাত্রলীগ৷

ফজলুল হক মুসলিম হল ছাত্রসংসদে ভিপি: মাহমুদুল হাসান তমাল(স্বতন্ত্র), জিএস: মাহফুজুর রহমান(ছাত্রলীগ), এজিএস: সাহিনুর রহমান(ছাত্রলীগ)৷ এই হলে পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থী ও আটটি পদে জিতেছে ছাত্রলীগ৷

স্যার এ এফ রহমান হল ছাত্রসংসদে ভিপি: আব্দুল আলীম খান, জিএস: আব্দুর রহিম সরকার, এজিএস: আল আমিন৷ এই হলে ছাত্রলীগ পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী৷

অমর একুশে হল ছাত্রসংসদে ভিপি: মো. মেহেদী হাসান সুমন (ছাত্রলীগ), জিএস: আহসান হাবীব, এজিএস: আলিফ আল আহমেদ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত