আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বাংলাদেশেও বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানে নিষেধাজ্ঞা

বাংলাদেশেও বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানে নিষেধাজ্ঞা

ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জন আরোহী নিহত হয় - ছবি: সংগৃহীত

লায়ন এয়ার ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের দুটি নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো এয়ারলাইন্সগুলোকে ওই মডেলের উড়োজাহাজ কেনা বা লিজ নেয়ার অনুমতি দেয়া হবে না জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

পাঁচ মাসের মধ্যে বোয়িংয়ের তৈরি দুটি ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে বেবিচক সতর্কতামূলক ভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

বোয়িংয়ের সর্বাধুনিক ওই উড়োজাহাজ এ মুহূর্তে বাংলাদেশের কোনো বিমান পরিবহন সংস্থার বহরে না থাকলেও ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি ভাড়ায় একটি ৭৩৭ ম্যাক্স-৮ এনে ফ্লাইট পরিচালনা করার জন্য চুক্তি করেছে।

বেবিচকের পরিচালক চৌধুরী এম জিয়াউল কবির বুধবার গণমাধ্যমকে বলেছেন, ‘পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বাংলাদেশে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের কোনো এয়ারক্রাফট আনা যাবে না।’

জানা গেছে, বিশ্বের সর্বাধুনিক এয়ারক্রাফট হিসেবে আগামী বছর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ যুক্ত হওয়ার কথা ছিল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি একটি এয়ারলাইনসের বহরে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক এয়ারক্রাফট লিজিং কোম্পানি এয়ারক্যাপ মিলে বাংলাদেশে প্রথমবারের মতো বোয়িং ৭৩৭ ম্যাক্স সরবরাহ করার কথা থাকলেও এখন আর সেটি হচ্ছে না।

খুব অল্প সময়ের ব্যবধানে দুই দুর্ঘটনার পর ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ক’দিন ধরে একের পর এক বিভিন্ন এয়ারলাইনস বহরে থাকা ৭৩৭ ম্যাক্স ৮ সিরিজের উড়োজাহাজ গ্রাউন্ডেড করেছে।

অসংখ্য এয়ারলাইনস বোয়িং-৭৩৭ ম্যাক্স সিরিজের দেয়া অর্ডার বাতিল করতে শুরু করেছে।

মার্কিন কোম্পানি বোয়িংয়ের সফল ৭৩৭ সিরিজের সর্বশেষ মডেলটি হচ্ছে ম্যাক্স। বাণিজ্যিকভাবে এ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট চালানো শুরু হয় ২০১৭ সালে।

দুই বছর পর না হতেই প্রথমবারের মত বড় ধরনের দুর্ঘটনায় পড়ে এই উড়োজাহাজ। গত ২৯ অক্টোবর জাকার্তার কাছে জাভা সাগরে লায়ন এয়ারের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিধ্বস্ত হলে ১৮৯ আরোহীর সবাই নিহত হন।

এর পাঁচ মাসের মাথায় রোববার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জন আরোহীর সবাই নিহত হলে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়।

দুই দুর্ঘটনার কারণ একই কি না- তা এখনও জানা যায়নি। তবে দুটি উড়োজাহাজই ছিল নতুন, আর সেগুলো বিধ্বস্ত হয় উড্ডয়নের অল্প সময়ের মধ্যে।

এই পরিস্থিতিতে চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ভারতসহ অধিকাংশ দেশ এবং অধিকাংশ এয়ারলাইন্স বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ না ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত