আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আ.লীগের সভাপতি, সম্পাদক বিএনপির

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আ.লীগের সভাপতি, সম্পাদক বিএনপির

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনে সভাপতি পদে এ এম আমিন উদ্দিনসহ ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে বিজয়ী হয়েছে।

আর সম্পাদক পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ আটটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল বিজয়ী হয়েছে।

শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে নির্বাচন পরিচলনা কমিটির প্রধান এ ওয়াই মশিউজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে এ এম আমিন উদ্দিন তিন হাজার ২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নীল প্যানেলের এ জে মোহাম্মদ আলী পেয়েছেন দুই হাজার ৪৪৩ ভোট।

সম্পাদক পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন তিন হাজার ৫৬ ভোট। এ নিয়ে টানা সাতবার সম্পাদক পদে বিজয়ী হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুর নূর দুলাল পেয়েছেন দুই হাজার ৬৪৯ ভোট।

আওয়ামী লীগ সমর্থিত নীল প্যানেল থেকে অন্য পদে বিজয়ীরা হলেন, সহসভাপতি পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন,সহ সম্পাদক পদে কাজী শামসুল হাসান শুভ, সদস্য পদে শামীম সরদার, আফিফা আফরোজ রানী ও চঞ্চল কুমার বিশ্বাস।

বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সহসভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল বাতেন, সহসম্পাদক পদে অ্যাডভোকেট শরীফ ইউ আহমেদ, ট্রেজারার পদে অ্যাডভোকেট ইমাম হোসেন, সদস্য পদে অ্যাডভোকেট কাজী আক্তার হোসেন, ওসমান চৌধুরী, রাশিদা আলিম ঐশী ও সৈয়দা শাহীন আরা লাইলী।

এর আগে উৎসবমুখর পরিবেশে ১৩ ও ১৪ মার্চ ভোটগ্রহণ করা হয়। দুদিনব্যাপী নির্বাচনে মোট সাত হাজার ৮২৫ জন ভোটারের মধ্যে ছয় হাজার ১৩৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত