আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাঙামাটিতে নির্বাচনকর্মীদের উপর গুলিবর্ষণ: নিহত ৭

রাঙামাটিতে নির্বাচনকর্মীদের উপর গুলিবর্ষণ: নিহত ৭

রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেকের কংলাক থেকে নির্বাচন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে সাতজন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যার দিকে ৯ কিলো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সহকারী প্রিজাইডিং শিক্ষক মো. আমির হোসেন(৪০), ভিডিপি মো. আল আমিন(১৭), ভিডিপি ইউনিয়ন লিডার বিলকিস(৪০), ভিডিপি দলনেতা মিহির কান্তি দত্ত(৪০), ভিডিপি জাহানারা বেগম, পথচারী মন্টু চাকমা (২৭) ও আবু তৈয়ব(৪০)।

বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের ৯ কিলো এলাকায় নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বহনকারী চাঁদের গাড়িগুলোর উপর হামলা হয়। এতে নির্বাচনী কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। 

পরে রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যুর খবর জানান রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় সাতজন নিহত হওয়ার পাশাপাশি চারজন পুলিশসহ আরও ১০-১২ গুলিবিদ্ধ হয়েছেন। নিহত ও আহতরা সবাই নির্বাচনের দায়িত্বে ছিলেন

পুলিশ জানায়, উপজেলার কংলাক, মাচালং ও বাঘাইহাট কেন্দ্র থেকে নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে উপজেলা সদরে আসার পথে ৯ কিলো এলাকায় পৌছলে সন্ত্রাসীরা গুলি চালালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পাশের পাহাড় থেকে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, কেন্দ্র থেকে আসার পথে একটি চাঁদের গাড়িতে প্রায় ২৫ জন নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. ছুফি উল্লাহ জানান, ঘটনার পরপরই গুলিবিদ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ চার পুলিশ সদস্যসহ আহত আরও ৭/৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত