আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে ৩০ মার্চ ঐক্যফ্রন্টের মানবন্ধন

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে ৩০ মার্চ ঐক্যফ্রন্টের মানবন্ধন

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে আগামী ৩০ মার্চ ঢাকায় মানবন্ধন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া একাদশ জাতীয় নির্বাচনের ফলাফল বাতিল ও নতুন নির্বাচনের দাবিতে এপ্রিল মাস থেকে বিভাগীয় ও জেলাসমূহে সভা-সমাবেশ-গণশুনানীর মতো কর্মসূচি শুরু করবে ফ্রন্ট।

শুক্রবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে শেষে এক সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না একথা জানান।

তিনি বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি, নিরাপদ সড়ক, উপজেলা নির্বাচনে অব্যবস্থা, ডাকসু নির্বাচনে অব্যবস্থা তথা ভোট ছিনতাইসহ সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে ছিনতাই করা, দেশের সীমাহীন অর্থনৈতিক বৈষ্যম বৃদ্ধিসহ সরকার লুটপাটের ব্যবস্থা কায়েম করেছে এর প্রতিবাদে ৩০ ডিসেম্বর সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করবো। আমরা সারা দেশে এপ্রিল মাসে বিভাগীয় শহরগুলো কর্মসমাবেশ, সমাবেশ অথবা গণশুনানী শুরু করব। এরপর আমরা জেলাসমূহে যাবো। সারাদেশে এই আন্দোলন ছড়িয়ে দেয়ার জন্য আমাদের এই কেন্দ্রীয় কর্মসূচি থাকবে।

মান্না বলেন, ৩০ ডিসেম্বরের ভোট ২৯ তারিখ রাতে ডাকাতি করে নিয়ে যাওয়া পরে মানুষ ভোটের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছে। সিটি করপোরেশন নির্বাচনে মানুষ ভোটের দিতে যায়নি, উপজেলা নির্বাচনে ভোটের দিকে যায়নি। পুরো দেশের মধ্যে একথা ছড়িয়ে আছে। নির্বাচন কমিশন একথা স্বীকার করছে। ইসির পাশাপাশি যারা বর্তমান সরকারের সঙ্গে আছে, যুক্তফ্রন্টের নেতা একজন প্রাক্তন রাষ্ট্রপতি বলেছেন, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙ্গে পড়ছে, দেশের অস্তিত্বের সংকট।

মান্না বলেন, আমরা যে দাবি করেছিলাম এই নির্বাচন (একাদশ সংসদ) বাতিল করতে হবে, নতুন নির্বাচন দিতে হবে- এই দাবিতে আমরা অটল আছি। সেই দাবির ভিত্তিতে আমরা লড়াই গড়ে তুলব। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।

এছাড়া বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিসমূহ হচ্ছে- ২৬ মার্চ সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৩১ মার্চ বিকাল তিনটায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।

জেএসডির সভাপতি আসম আবদুর রব সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ইতিমধ্যে ডাকসু নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে, নিরাপদ সড়কের জন্য আন্দোলন হয়েছে। সরকার স্বীকার করেছে নিরাপদ সড়কের নিশ্চয়তা বিধানে তারা ব্যর্থ হয়েছে। ২৯ ডিসেম্বর রাতে ভোট ছিনতাই ও ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে, বিনা নির্বাচনে অনেকে নির্বাচিত হয়েছে।

তিনি বলেন, যারা ঋণ খেলাপী জনগনের আমানতের কোটি কোটি টাকা লুট করে নিয়েছে যেটা কোনোদিন পরিশোধ হবে না। ১% বিনিময়ে সমস্ত টাকা মওকুফ করে দেয়ার একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে- আমরা এটা প্রত্যাখান করছি। বছরের পর বছর নাগরিকরা অপহরণ হয়ে যাচ্ছে- এটা জনগনের মধ্যে উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। দেশের যুব সমাজ-ছাত্র সমাজ. জনগন হতবাক হয়ে তাঁকিয়ে আছে- দেশে কি চলছে? একদলীয় শাসন না স্বৈরাচারি ফ্যাসিবাদী ডিকটেটরী শাসন। এর বিরুদ্ধে জাতি আজকে চাচ্ছে ঐক্যফ্রন্ট ভুমিকা রাখুক। আমরা এপ্রিল মাস থেকে ধারাবাহিক কর্মসূচি দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে বিএনপির ড. আবদুল মঈন খান, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহিদুল্লাহ কায়সার, জাহেদ-উর রহমান. জেএসডির আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার, ইকবাল সিদ্দিকী, বিকল্পধারার শাহ আহমেদ বাদল, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

বিকাল ৪টায় পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। আসম আবদুর রবের বৈঠকে সভাপতিত্ব করেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত