আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বাফলার প্যারেডে যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন পরিকল্পনামন্ত্রী

বাফলার প্যারেডে যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) আয়োজিত ১৩তম বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফ্যাস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত ২:৫০ টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বাফলার পাবলিক রিলেশন সেক্রেটারি ও এলএ বাংলাটাইমসের সিইও আব্দুস সামাদও মন্ত্রীর আগমনের সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রী আগামী ৩০ ও ৩১ মার্চ লস এঞ্জেলেসে অনুষ্ঠিত বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘১৩তম বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফ্যাস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
 
বিমানবন্দরে মন্ত্রীকে বিদায় জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তরা।

আব্দুস সামাদ আরও বলেন, বাফলার আমন্ত্রণে ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে পরিকল্পনামন্ত্রী লস এঞ্জেলেসে এই অনুষ্ঠানে আসছেন।

মন্ত্রী হওয়ার পর এম এ মান্নানের প্রথম বিদেশ সফর এটি।

পরিকল্পনামন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সিলেট সফরকালে এম এ মান্নানকে এলএ বাংলাটাইমসের সিইও আব্দুস সামাদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সিলেটের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ।


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাংলাদেশ সরকারের একজন আমলা হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে কাজ করে অবসর নিয়েছেন। এরপর ২০০৫ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। সংসদ সদস্য হওয়ার পাশপাশি গত মেয়াদে অর্থ প্রতিমন্ত্রী এবং বর্তমানে পরিকল্পনামন্ত্রী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

মন্ত্রীর লস এঞ্জেলেস আগমন উপলক্ষে প্রবাসীরাও বেশ আনন্দিত।

উল্লেখ্য, প্যারেড ও ফ্যাস্টিভ্যাল উপলক্ষে প্রকাশিতব্য স্মারক ম্যাগাজিন ‘অপরাজেয়’র জন্য গতবারের ন্যায় এবারও শুভেচ্ছা বাণী দিয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। তারা অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।

বাফলার এবারের প্যারেডে যোগ দিতে লস এঞ্জেলেসে আরও আগমন করবেন বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন।

শেয়ার করুন

পাঠকের মতামত