আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

জয় বাংলাকে মেনে নিয়েই বিএনপিকে রাজনীতি করতে হবে: সুলতান মনসুর

জয় বাংলাকে মেনে নিয়েই বিএনপিকে রাজনীতি করতে হবে: সুলতান মনসুর

ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর এমপি বলেছেন, জয়বাংলা ও জাতির জনকের বিষয়টি মেনে নিয়েই রাজনীতি করতে হবে। বিএনপিকেও রাজনীতি করতে হলে বিষয়টি মেনে নিতে হবে।
তিনি বলেন, রাজনীতিতে শত মত, শত পথ থাকতে পারে। দলমতের পার্থক্য থাকতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার মত প্রকাশ করবে। কিন্তু জয় বাংলা ও জাতির জনকের বিষয়ে কোনো আপস নাই।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে শপথ নেয়ার পর ২৪ মার্চ রোববার সুলতান মো. মনসুর নিজ নিবাচনী এলাকা কুলাউড়া উপজেলার ইয়াকুব তাজুল মহিলা কলেজের বার্ষিক মিলাদ মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নির্বাচনকালীন সময়ের পরিস্থিতি ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে সুলতান মনসুর বলেন, বাংলাদেশে কী হলো না হলে সেটা দেখার বিষয় নয়। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কুলাউড়া উপজেলায় কোনো অন্যায় অবিচার হতে দেয়া হবে না। আমি না হলে কুলাউড়া পৌরসভা হতো না।
তিনি বলেন, বিগত ১৭ কুলাউড়ায় তেমন কোনো উন্নয়ন হয় নাই। ১৮ বছরের পিছিয়ে পড়া কুলাউড়াকে ১৮ দিনে এগিয়ে নেয়া সম্ভব না। কুলাউড়া তথা সিলেটের মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। তাই কুলাউড়াকে কুলাউড়াকে অতীতের মত একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।
কলেজ অধ্যক্ষ মো. আব্দুর রউফের সঞ্চালনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এমপি আবদুল মতিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মিলাদ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আহসান হোসাইন।
উল্লেখ্য. এমপি নির্বাচিত হয়ে গত ৭ মার্চ শপথ গ্রহণের পর রোববার নিজ নির্বাচনী এলাকায় প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দেন সুলতান মো. মনসুর।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত