আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সফল রাষ্ট্র: তথ্যমন্ত্রী

বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সফল রাষ্ট্র: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সফল রাষ্ট্র বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

বুধবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধিদের দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন হাছান মাহমুদ।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, "মহান স্বাধীনতা দিবসে ফখরুল ইসলাম আলমগীরের এ কথা তার বেলায় সত্য। বিএনপির মহাসচিব হিসেবে তার যে দায়িত্ব পালন করার কথা ছিল, তিনি তা করতে ব্যর্থ হয়েছেন এবং বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবেও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।"

"মির্জা ফখরুল সাহেবের বক্তব্যে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি" উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, "তার সম্পর্কে আমার ধারণা অনেক উঁচু ছিল। তিনি এক সময় ঢাকা কলেজে শিক্ষকতা করতেন। আমি মনে করতাম, রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও তিনি সমসাময়িক বিশ্বের খবর রাখেন, কিছু পড়াশুনা করেন। কিন্তু আমার ধারণা তিনি ভুল প্রমাণ করলেন।"

হাছান মাহমুদ আরও বলেন, "তিনি (ফখরুল) কি জানেন না, তারা যে ৫৪০ ডলার মাথাপিছু আয়ের বাংলাদেশ রেখে গিয়েছিলেন, তা এখন প্রায় ২ হাজার ডলার ছুঁয়েছে, বাংলাদেশ পৃথিবীর প্রথম পাঁচটি দেশের অন্যতম যারা ধারাবাহিকভাবে উচ্চ প্রবৃদ্ধির হার ধরে রাখতে পেরেছে, সে খবর তিনি রাখেন না। বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি নিয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে প্রশংসা করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সে খবরও রাখেন না?"

বিএনপি এবং তাদের মহাসচিব ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসবেন এমন আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, "আমি ফখরুল সাহেবকে বলব, মহাসচিব হিসেবে ব্যর্থতার বৃত্ত থেকে নিজে বের হয়ে আসবেন এবং বিএনপিকেও ব্যর্থতার বৃত্ত থেকে বের করে এনে একটি সফল রাজনৈতিক দল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন।"

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত