আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

তারেক রহমান থাকার কথা কারাগারে, অথচ তিনি বিদেশে : আইনমন্ত্রী

তারেক রহমান থাকার কথা কারাগারে, অথচ তিনি বিদেশে : আইনমন্ত্রী

‘তারেক রহমানকে সরকার দেশে ফিরিয়ে আনতে চায়’ উল্লেখ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তারেকের স্থান হওয়া দরকার কারাগারে অথচ তিনি ব্রিটেনে।

আনিসুল হক বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের আদালতের বিচারে দন্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তার স্থান হওয়া দরকার কারাগারে। অথচ তিনি কারাগারে না থেকে বিদেশে (ব্রিটেন) অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।’
আইনমন্ত্রী বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনে সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের আদালতের বিচারে তারেক রহমান দন্ডিত আসামি। দুটি কারণে আমরা তাকে ফেরত চাওয়ার কথা বলেছি। এক. তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের ক্ষেত্রেও তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাবে এবং দেশের আদালত তাকে শাস্তি দিয়েছে, তাই তার জায়গা হবে কারাগারে।

আনিসুল হক বলেন, যুক্তরাজ্য চায় না এই একটি কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষুন্ন হোক। তাই আমরা ইস্যুটি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। তিনি এখন এ বিষয়টি নিয়ে তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার ফলে একটি ইতিবাচক ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন মন্ত্রী।

২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা সে অনুসারে একটি পরিকল্পনা তৈরি করছি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত