আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বনানীতে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বনানীতে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার পৃথক শোক বার্তায় তারা দুঃখ প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বাসসের

শোক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মর্মান্তিক এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

অপর এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী আহতদের আশু আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

প্রেস সচিব জানান, বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের খবর শুনে প্রধানমন্ত্রী আগুন নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সশস্ত্র বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান।

এছাড়া প্রধানমন্ত্রী উদ্ধার অভিযান ও আহতদের সু-চিকিৎসার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছেন বলেও জানান ইহসানুল করিম।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত