আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া ভবন নির্মাণ প্রশ্নে হাইকোর্টে রিট

পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া ভবন নির্মাণ প্রশ্নে হাইকোর্টে রিট

ঢাকা মহানগরীতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া ভবন নির্মাণ করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া ভবন নির্মাণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ন্যাশনাল বিল্ডিং কোড ও অগ্নি নির্বাপন আইন লংঘনের কারণে সৃষ্ট আগুনের বিপত্তি থেকে ঢাকা মহানগরের বাসিন্দাদের নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার গুলশান সোসাইটির মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা এ রিট আবেদন করেছেন। সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন রিট আবেদনকারী।
এছাড়া অগ্নি নির্বাপন আইন অনুসারে ঢাকার সকল উচু ভবনগুলোতে অগ্নি নির্বাপনের কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে রাজউক চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।
একই সঙ্গে ঢাকা মহানগরীতে ফায়ার ফাইটারদের কাজের সুবিধার্থে আধুনিক ও পর্যাপ্ত পোষাক, যন্ত্রপাতি, ও যানবাহন সরবরাহ করার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া জনমনে সচেতনা বাড়াতে আগুনের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে। এই রিট আবেদনে গুলশান এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্থানে আগুনের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়। রিট আবেদনে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা সচিব, ঢাকা উত্তর ও দক্ষিন সিটির মেয়র, ফায়ার ব্রিগেডের মহাপরিচালক ও রাজউক চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত