আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

শপথ নিলেন ঐক্যফ্রন্টের মোকাব্বির

শপথ নিলেন ঐক্যফ্রন্টের মোকাব্বির

নানা আলোচনা-সমালোচনার মধ্যে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির আহেম্মেদ খান শপথ নিয়েছেন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সংসদ ভবনের নিজ কার্যালয়ে সিলেট-২ আসন থেকে বিজয়ী জাতীয় ঐক্যফ্রন্টের এই এমপির শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শপথ নিতে দুপুর পৌনে ১২টার দিকে সংসদ ভবনে আসেন মোকাব্বির খান। এ সময় তাকে স্বাগত জানানো হয়।

গণফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করে মোকাব্বির শপথ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে দল থেকে। তবে আগেই তিনি জানিয়েছেন, দলের সিদ্ধান্তেই শপথ নিচ্ছেন।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘মোকাব্বির খান দলীয় প্যাড চুরি করে শপথ নেয়ার জন্য স্পিকারকে চিঠি দিয়েছেন। কিন্তু, কোথা থেকে, কিভাবে দলের প্যাড চুরি করেছেন, তা আমার জানা নেই।’

তিনি আরও বলেন, ‘নির্বাচিত কেউ শপথ নিবেন না, এখন পর্যন্ত আমাদের দল ও জোটের এই সিদ্ধান্ত বহাল রয়েছে। বিকেলে বৈঠক আছে। সেখানে মোকাব্বিরের বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে।’

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন পান নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। এরপর মোকাব্বির নির্বাচন থেকে সরে প্রবাসে চলে যান। তবে তার পাঠানো মনোনয়ন প্রত্যাহারের আবেদন সময়মতো কর্তৃপক্ষের হাতে না পৌঁছায় তিনি প্রার্থী তালিকায় থেকে যান।

এরই মধ্যে উচ্চ আদালতের রায়ে লুনার প্রার্থিতা স্থগিত হয়ে যায়। এ অবস্থায় ভোটের কয়েক দিন আগে মোকাব্বিরকে দেশে ডেকে আনে ঐক্যফ্রন্ট। মাত্র চার দিনের প্রচারণা চালিয়ে জয় পান তিনি।

এর আগে গত ৭ মার্চ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেন ধানের শীষ প্রতীকে বিজয়ী গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর। পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত