আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ফোর্বসের তালিকায় দুই বাংলাদেশী তরুণ

ফোর্বসের তালিকায় দুই বাংলাদেশী তরুণ

যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বস এ বছরের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে এশিয়া অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের যে তালিকা করেছে তাতে স্থান পেয়েছেন দু জন বাংলাদেশী।

এরা হলেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের প্রতিষ্ঠাতাদের একজন ইলিয়াস হুসেইন ও কার্টুনিস্ট আব্দুল্লাহ আল মোরশেদ।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্বসের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী হুসেইন ইলিয়াস ও সিফাত আদনান পাঠাও প্রতিষ্ঠা করেন। এর মধ্যে ইলিয়াসের বয়স মাত্র ২৯ বছর। বাংলাদেশের অন্যতম প্রধান রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও যানবাহন ছাড়াও ফুড ডেলিভারি প্রতিষ্ঠান হিসেবেও কাজ করছে।

রাইড শেয়ারিং পাঠাও অ্যাপসের মাধ্যমে মটর সাইকেল ও গাড়ী ব্যবহার করছে বাংলাদেশের পাঁচটি শহরে ও নেপালের কাঠমান্ডুতে প্রায় পঞ্চাশ লাখ মানুষ।

প্রতিষ্ঠানটিতে বিদেশী বিনিয়োগ আছে এবং পাঠাও চার দফায় ১২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠান এর আর্থিক মূল্য এখন একশ মিলিয়ন ডলারেরও বেশি।

অন্যদিকে আব্দুল্লাহ আল মোরশেদ (ফোর্বস ওয়েবসাইটে মোরশেদ আব্দুল্লাহ আল) একজন কার্টুনিস্ট।

২০১৮ সালের শুরু থেকে তিনি যুদ্ধের হৃদয় বিদারক ও ভয়ংকর দৃশ্যের ছবিগুলোতে মনোমুগ্ধকর শিল্পকর্মে রূপান্তর শুরু করেন।

তার উদ্দেশ্য ছিলো কিভাবে সহিংসতা বা যুদ্ধ ছাড়া বিশ্বকে কতটা সুন্দর দেখায় সেটি তুলে ধরা।

তার কাজ ছড়িয়ে পড়ার পর তিনি গ্লোবাল হ্যাপিনেস অ্যাওয়ার্ড পান এবং বাংলাদেশের গণমাধ্যমে তার কার্টুন প্রকাশিত হতে শুরু করে।

মোরশেদ মিশু'স ইলাসট্রেশন-এর প্রতিষ্ঠাতা মিস্টার মোরশেদ এ মূহুর্তে তিনি কার্টুন ম্যাগাজিন উন্মাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত