আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

গণপদত্যাগের হুমকিতে জি এম কাদেরকে পুনর্বহাল করলেন এরশাদ

গণপদত্যাগের হুমকিতে জি এম কাদেরকে পুনর্বহাল করলেন এরশাদ

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদ থেকে অপসারণের ১৫ দিনের মাথায় জি এম কাদেরকে আবার ওই পদে বহাল করলেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  রংপুর বিভাগের নেতাকর্মীদের পদত্যাগের হুমকির সময়সীমার এক দিন আগে আজ বৃহস্পতিবার তাকে স্বপদে পুনর্বহাল করা হয়।

এর আগে গত ২১ মার্চ রাতে জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়। পরদিন তাকে সংসদের বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব থেকেও সরিয়ে দেন এরশাদ।

তবে কো-চেয়ারম্যানের পদ ফিরিয়ে দিলেও সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পাচ্ছেন কি না তা জানানো হয়নি। ইতিমধ্যে ওই দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে।

জানা গেছে, জি এম কাদেরকে স্বপদে ফিরিয়ে না নিলে রংপুর বিভাগের জাতীয় পার্টির নেতাকর্মীদের আন্দোলন হুমকির পরিপ্রেক্ষিতে এরশাদ তার সিদ্ধান্ত বদল করেন। জি এম কাদের ইস্যুতে রংপুর বিভাগের আট জেলার নেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

কাদেরকে তার পদ ফিরিয়ে দেওয়ার খবর শোনার পর তার লালমনিরহাট-৩ (সদর) সংসদীয় আসনের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এরশাদ তার মত  বদল করছেন বৃহস্পতিবার বিকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মোস্তফা বলেন, ‘স্যার (এরশাদ) ফোন করে আমাকে ঢাকায় ডেকেছেন। গত বুধবার ঢাকায় স্যারের বাসায় আমরা জি এম কাদের বিষয়টি নিয়ে বৈঠক করি। বৈঠকে স্যার বলেন, ‘তোমাদের দাবির সঙ্গে আমি একমত। খুব দ্রুত কাদেরকে তার পদে নিয়ে আসা হবে। এ নিয়ে কোনো আন্দোলনের প্রয়োজন নেই।’

গত ২৭ মার্চ রংপুরে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে ফুঁসে ওঠে লালমনিরহাট-৩ (সদর) আসনের নেতাকর্মীরা। তারা দলের চেয়ারম্যানের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে কাদেরকে স্বপদে পুনর্বহালের দাবিতে দফায় দফায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।

‘৫ এপ্রিলের মধ্যে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা না হলে দলের সাংগঠনিক দায়িত্ব থেকে গণ-অব্যাহতি ও রংপুর বিভাগে দলের সব কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

তার আগেই আজ জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করলেন এরশাদ।

শেয়ার করুন

পাঠকের মতামত