আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই

অভিনয়ে মানুষকে জীবনভর বিমল আনন্দ দেয়া কিংবদন্তিতুল্য কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই। বেশ কিছুদিন ধরেই অসুস্থ বরেণ্য এ অভিনেতা ৭৪ বছর বয়সে পরিবার-পরিজন আর অগণিত ভক্ত-স্রতাদের কাঁদিয়ে পাড়ি দিলেন অধরাপুরের দিকে।

ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ি আজ শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কন্যা সোহেলা সামাদ কাকলী।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন তার বাবা। শুক্রবার অবস্থা গুরুতর হলে তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে।

চলচ্চিত্রে কৌতুকী চরিত্রে অভিনয় করে ‘টেলি সামাদ’ পরিচয়ে খ্যাতি পাওয়া এ অভিনেতার নাম আবদুস সামাদ। টেলিভিশন দিয়ে চলচ্চিত্রে পা রাখায় তার এই নাম হয়ে যায়, যা তিনি নিজে আর বদলাননি।

মুন্সীগঞ্জ শহরের নয়াগাঁও এলাকার সন্তান সামাদ বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমণ্ডলে। বড়ভাই চারুশিল্পী আব্দুল হাইকে অনুসরণ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়।

১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্র দিয়ে অভিনয় জগতে পা রাখেন সামাদ। এরপর চার দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জিরো ডিগ্রী’।

কমেডিয়ান হিসেবে দর্শক টেলি সামাদকে চিনলেও প্রায় ৪০টির বেশি চলচ্চিত্রে গানও গেয়েছেন টেলি সামাদ। ‘মনা পাগলা’ ছবির সংগীত পরিচালনাও করেন বরেণ্য এ অভিনেতা।

গত ডিসেম্বর মাসে বুকে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। তখন আইসিইউতেও ছিলেন কিছু দিন।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রে একবার বাইপাস সার্জারিও করা হয় তার। এরপর ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন।

অসুস্থ টেলি সামাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার চিকিৎসায় উদ্যোগী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে এই অভিনেতার হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত