আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বেপরোয়া গাড়ি চালানোয় কারও মৃত্যু হলে চালকের মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

বেপরোয়া গাড়ি চালানোয় কারও মৃত্যু হলে চালকের মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে যদি কারও মৃত্যু হয় আর সেটা প্রমাণিত হয় তাহলে প্যানাল কোড ৩০২ ধারায় চালকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দিতে বাধ্য থাকবেন আদালত। কারণ এই মৃত্যু দুর্ঘটনা নয়; হত্যা হিসেবে বিবেচনা করা হবে।

রোববার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ সড়ক: আইনের প্রয়োগ ও জনসচেতনতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনা আর হত্যা কিন্তু এক নয়। সেটাই বুঝতে হবে। প্রত্যেক আইনের মধ্যে এটা লেখা প্রয়োজন পড়ে না যে, হত্যার জন্য মৃত্যুদণ্ডাদেশ দিতে হবে।’

এ সময় দুর্ঘটনা সংক্রান্ত আইনের বিষয়ে মন্ত্রী জানান, গত বছর 'সড়ক ও পরিবহন আইন-২০১৮' আইন জাতীয় সংসদে পাস হয়েছে। আইন প্রণয়ন করা হয়েছে। এখন বিধিমালা তৈরির কাজ চলছে। বিধিমালা প্রণয়নের সঙ্গে সঙ্গে এ আইন কার্যকর করা হবে।

এ সময় সড়ক ও পরিবহন আইন-২০১৮ পড়ে শোনান আনিসুল হক। পরে মন্ত্রী বলেন, ‘এখন আমরা যদি এরকম কোনো সড়ক দুর্ঘটনা দেখি যে, চালক বেপরোয়া গাড়ি চালানোয় দুর্ঘটনা হয়েছে এবং কারও মৃত্যু হয়েছে। তাহলে প্যানাল কোডের ৩০২ ধারায় বিচার করতে তো কোনো বাধা নেই। কারণ সেটা হত্যা। সেটা আর দুর্ঘটনার মধ্যে পড়ে না।’

গোলটেবিল বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত