আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

চির নিদ্রায় শায়িত নুসরাত, কাঁদছে সবাই

চির নিদ্রায় শায়িত নুসরাত, কাঁদছে সবাই

সোনাগাজীতে নুসরাত জাহান রাফির জানাজায় অংশ নেন হাজারো মানুষ

অধ্যক্ষের যৌন নিপীড়নের বিচার চাওয়ায় আগুনে পুড়িয়ে হত্যার শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির দাফন সম্পন্ন হয়েছে। সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে প্রায় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে সোনাগাজীর সাবরি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার জন্য আনা হয় নুসরাতের মরদেহ। সেখানে তার জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ।

বিকাল পাঁচটার দিকে নুসরাতের মরদেহ নিয়ে গ্রামে এসে পৌছায় তার পরিবার। এ সময় প্রতিবেশি, বন্ধুবান্ধব ও এলাকাবাসীরা ভিড় করে তাকে শেষবারের মতো বিদায় জানাতে।

এদিকে নুসরাতের হত্যাকারীদের ফাঁসি চেয়েছেন সবস্তরের মানুষ। জানাজায় অংশ নিয়ে হাজার হাজার মানুষ অশ্রুভেজা নয়নে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। এছাড়াও সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন। তারা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন।

নুসরাত এ বছর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ‘শ্লীলতাহানির’অভিযোগ এনে গত মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার।

সেই মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষের অনুসারীরা গত শনিবার পরীক্ষার কেন্দ্র থেকে কৌশলে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। শনিবার রাতেই ঢামেক হাসপাতালের ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার রাতে তার মৃত্যু হয়।

শরীরে ৮০ ভাগ পুড়ে যাওয়া নুসরাতকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। নুসরাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ গ্রেপ্তার হয়েছে ৯ জন। পলাতক ৫ জন। এ ঘটনায় বুধবার সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করা হয়। আর মামলাটির তদন্তভার দেওয়া হয় পিবিআইকে।

এদিকে এ ঘটনায় বুধবার আটক মাদরাসা অধ্যক্ষের ভাগ্নি ও নুসরাতের সহপাঠী উম্মে সুলতানা পপি ও এজাহারভুক্ত আসামি জোবায়েরকে পাঁচ দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

এছাড়া আগে থেকেই গ্রেপ্তার মামলার প্রধান আসামি মাদরাসাটির অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা সাতদিনের রিমান্ডে রয়েছে।

এ মামলায় অভিযুক্ত সেই অধ্যক্ষকে আইনি সহায়তা করে দল থেকে বহিষ্কার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল সোহাগ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত