আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

কুষ্টিয়ায় কারাগারে আটক বিএনপি নেতার মৃত্যু

কুষ্টিয়ায় কারাগারে আটক বিএনপি নেতার মৃত্যু

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কালেক্টরেট চত্বরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফেরার পথে আটক হয়ে কারাগারে থাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ শামীম আরজু মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল চারটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বিএনপি নেতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
তাপস কুমার জানান, বিকাল চারটার দিকে এম এ শামীম আরজুকে জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনার ১০ মিনিট পর তার মৃত্যু হয়। ব্রেন স্ট্র্রোকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

কুষ্টিয়ার জেল সুপার জাকের হোসেন জানান, শামীম আরজু কারাগারে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে কালেক্টরেট চত্বরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফেরার পথে এম এ শামীম আরজুসহ বিএনপির ১০ নেতাকর্মী আটক করে পুলিশ। পরদিন নাশকতা মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়। সেই মামলায় আরজু কারাগারে আটক ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত