আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

খালেদা জিয়ার মুক্তির সাথে শপথের সম্পর্ক কী : আমীর খসরু

খালেদা জিয়ার মুক্তির সাথে শপথের সম্পর্ক কী : আমীর খসরু

সংসদে শপথ গ্রহনের সাথে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর।

তিনি বলেছেন, বলেন, শপথ গ্রহণের সাথে দেশনেত্রীর মুক্তির কী সম্পর্ক। এই আলোচনা কিভাবে আসতে পারে। এ বিষয়গুলো পরিস্কার হওয়া দরকার। জাতিকে আর কত বিভ্রান্ত করা যাবে। সরকারের তো বিভ্রান্ত করা ছাড়া উপায়ও নাই। তারা যে জায়গায় গিয়েছে তাদেরকে সার্বক্ষনিকভাবে দেশে একটি বিভ্রান্তি সৃষ্টি করতেই হয়। তিনি বলেন, আমরা জনগনের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। জনগনের ভোটাধিকার ফিরে পাবার যে আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে খালেদা জিয়া, বিএনপি নেতা সৈয়দ মেহেদি আহমেদ রুমি ও হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় আমীর খসরু এসব কথা বলেন।

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কারাবন্দি সৈয়দ মেহেদি আহমেদ রুমির মেয়ে সৈয়দ ফাহিমা রুমী, ঢাকা মহানগরের নেতা ফরিদ উদ্দিন, কৃষক দলের খলিলুর রহমান, ভিপি ইব্রাহিম প্রমূখ বক্তব্য রাখেন।
আমীর খসুর মাহমুদ চৌধুরী বলেন, যে নির্বাচনটি (একাদশ সংসদ নির্বাচন) বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে, যে নির্বাচনটি বিশ্বের সমস্ত গণতন্ত্রগামী দেশগুলো প্রত্যাখান করেছে, যে নির্বাচন তারা ইনভেস্টিগেশন করতে বলেছেন। এখনো জাতিসংঘ থেকে শুরু হয়ে মার্কিন রাষ্ট্রপ্রধান তারা বলেছেন এই নির্বাচনটি তদন্ত করতে। যেখানে নির্বাচনই হয়নি সেখানে বিএনপির ৬ জন্য ব্যক্তি যাদেরকে বলা হচ্ছে তারা কিভাবে সংসদে যাবে? এটা তো জাতির সাথে, জনগনের সাথে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তার বিরুদ্ধে যাওয়া হবে।

এটা আলোচনায় আসতে পারে কিভাবে? যেখানে নির্বাচনই হয়নি, যেখানে বাংলাদেশের মানুষ ভোট দেয়নি, যেখানে প্রতিটি ভোটের আগের দিন ভোট চুরি হয়ে গেছে, আবার ভোটের দিনও চুরি হয়েছে, আবার ফলাফল প্রকাশের সময়ে আবার চুরি হয়েছে।

একাদশ নির্বাচনে বগুড়া-৪ আসনের বিএনপির নির্বাচিত সদস্য মো. মোশাররফ হোসেন বলেন, প্রতিদিন ১০/১৫ চ্যানেল-মিডিয়া ফোন দেয় আপনারা নাকী সংসদে যাচ্ছেন, আপনারা নাকী শপথ গ্রহন করছেন। আমি জাতীয়তাবাদী দলের ধারক বাহক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, ম্যাডামের দীক্ষায় দীক্ষিত, দেশনায়ক তারেক রহমানের আদর্শে উজ্জীবিত হয়েছি। আপনাদের আমি কথা দিচ্ছি যদি আমার দলের নির্দেশনা আসে যে, আপনারা সংসদে যান তাহলে সংসদে যাবে। যদি নির্দেশনা না আসে আমি কথা দিচ্ছি, আমি সংসদে যাবো না ম্যাডামের মুক্তির না হওয়া পর্যন্ত।

খালেদা জিয়ার মুক্তির জন্য পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান কর্মসূচি দাবি করেন তিনি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত