আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বঙ্গবন্ধু স্যাটেলাইটে যুক্ত হচ্ছে এটিএম বুথ ও টিভি চ্যানেল

বঙ্গবন্ধু স্যাটেলাইটে যুক্ত হচ্ছে এটিএম বুথ ও টিভি চ্যানেল

দেশী টেলিভিশন চ্যানেলকে স্যাটেলাইট ইন্টারনেটের আওতায় আনার পাশাপাশি নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) অটোমেটেডে টেলার মেশিনের (এটিএম) সাথে যুক্ত হচ্ছে। একইসাথে বঙ্গবন্ধু স্যাটেলাইটের এক বছর পূর্তি বা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বাসস’কে বলেন, আগামী ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইটের-১ এর বর্ষপূর্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে ব্যাংকের এটিএম বুথ আর অনলাইনে আর্থিক লেনদেন স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি দেশী টেলিভিশন চ্যানেলকে এর সঙ্গে যুক্ত হবে এবং ইন্টারনেট সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়া হবে স্যাটেলাইট সেবা।

অধিকাংশ এটিএম বুথ ইন্টারনেট সেবার আওতায় আনার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে স্যাটেলাইট ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার করা হবে। স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্রডব্যান্ড ইন্টারনেটের তুলনায় অনেক বেশি নিরাপদ।’ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা থেকে কোন তথ্য ফাঁস হওয়ার সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

তিনি জানান, হাতিয়া দ্বীপ এবং ইন্টারনেট বঞ্চিত দেশের অন্যান্য অঞ্চলে থ্রিজি এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। যার সূচনাও এদিনে হবে।

প্রসঙ্গত, দেশে বর্তমানে প্রায় ৪০টি টেলিভিশন চ্যানেল এবং বাণিজ্যিক ব্যাংকের ৭ হাজার এটিএম বুথ রয়েছে।

বিএস-১ ব্যবহার প্রসঙ্গে ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরীন বাসস’কে বলেন,‘দূর্গম এবং ইন্টারনেট সংযোগ বিহীন এলাকার গ্রাহকদেরকে আমরা স্যাটেলাইট থেকে পাওয়া ‘ডেডিকেটেড’ ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই।’ ডাচবাংলা ব্যাংকের ৪৮০০ এটিএম বুথ আছে উল্লেখ করে তিনি বলেন,এই স্যাটেলাইট ব্যান্ডউইথ ব্যবহার করে আমরা আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারব বলে আশা করি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বহুমুখী ব্যবহারের উপর কয়েকটি প্রদর্শনী করা হবে। এর মধ্যে রয়েছে অনলাইন ব্যাংকিং, অনলাইনে আর্থিক লেনদেন, সব টিভি চ্যানেলকে স্যাটেলাইটের আওতায় আনা ইত্যাদি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

স্যাটেলাইট ব্যান্ডউইথ ব্যবহার করে বিসিএসসিএলের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করে শাহজাহান মাহমুদ জানান, কেবল দেশের ভেতরে নয়, দেশের বাইরেও বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ফিলিপাইন ও নেপাল এই স্যাটেলাইট থেকে ব্যান্ডউইথ কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আলাপ-আলোচনা চলছে। শিগগিরিই বিষয়টি চূড়ান্ত হবে।

এখন পর্যন্ত ১৯টি টিভি চ্যানেল এ ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, বাকী টিভি চ্যানেলগুলো আগামী ১২ মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম শুরু করবে।

তিনি বলেন, টিভি চ্যানেলগুলো আগে যে দামে কিনত এখন সেই দামই দেবে। প্রতি মেগাহার্ডজ দুই হাজার ডলার করেই পরিশোধ করবে তারা। প্রতিটি টিভি চ্যানেলের ৪ থেকে ৬ মেগাহার্ডজ লাগে। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের দুর্গম অঞ্চলে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা চালু সহজ হবে। ইতোমধ্যে সে উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ মে রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করে মহাকাশ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান স্পেস এক্স।

শেয়ার করুন

পাঠকের মতামত