আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

এবার নড়াইলের সেই ৪ চিকিৎসক বরখাস্ত

এবার নড়াইলের সেই ৪ চিকিৎসক বরখাস্ত

নিয়মিত হাসপাতালে না আসাসহ দায়িত্ব-কর্তব্যে অবহেলার অভিযোগে নড়াইল সদর হাসপাতালের চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরখাস্তের অনুলিপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন নড়াইলের সিভিল সার্জন ডা. আসাদ উজ-জামান মুন্সী।

চার চিকিৎসক হলেন- সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সার্জন ডা. আকরাম হোসেন, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. শওকত আলী, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. রবিউল আলম ও মেডিকেল অফিসার এ এস এম সায়েম।

এর আগে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ২৮ এপ্রিল তাদের ওএসডি করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বিকেলে হঠাৎ করেই নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সদর হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় মাশরাফি নানা অনিয়ম দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বরখাস্ত হওয়া চার চিকিৎসককে হাসপাতালে ছুটি ছাড়া অনুপস্থিত পান। ওইদিন কর্তব্যরত চিকিৎসকদের হাজিরা খাতায় স্বাক্ষর না দেখে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর এবং সার্জারি বিশেষজ্ঞ ডা. আকরাম হোসেনের সঙ্গে রোগী সেজে মোবাইল ফোনে কথা বলেন মাশরাফি।

কথার এক পর্যায়ে নিজের জনপ্রতিনিধি পরিচয় দিয়ে তিনি বেশ উত্তেজিতভাবেই তাদের দায়িত্বে অবহেলার জন্য মাশুল গুণতে হবে বলে জানান।

পরে রাত ১০টার দিকে মাশরাফি হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ কর্মচারী এবং জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে নিয়ে মতবিনিময় সভা করেন।

জানা গেছে, নড়াইল সদর হাসপাতালে ৩৯ চিকিৎসকের পদ থাকলেও আছেন ১৭ জন। এর মধ্যে পাঁচজন চিকিৎসক সংযুক্তিতে। তারা সপ্তাহে মাত্র দু’তিন দিন হাসপাতালে সেবা দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত