আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সমালোচনার মুখে পাল্টে যাচ্ছে ক্রিকেট দলের জার্সি

সমালোচনার মুখে পাল্টে যাচ্ছে ক্রিকেট দলের জার্সি

আলোচনা-সমালোচনার পর বদলে যাচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি। স্বপ্নের বিশ্বকাপে যেই পোশাক গায়ে জড়িয়ে খেলবে ক্রিকটাররা, সোমবার বর্ণিল আয়োজনে উন্মোচন হয়েছিল তার। কিন্তু জার্সিতে সবুজের মাঝে লাল রঙ, লালের মাঝে সবুজ রঙ না থাকায় গণমাধ্যম আর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনার মুখে পড়ে জার্সি পরিবর্তনের জন্য আইসিসির কাছে আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি আবেদন মঞ্জুর করে পোশাক পরিবর্তনের অনুমতি প্রধান করেছে বিসিবিকে।

তবে বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন মনে করেন না, দলের জার্সি সব সময়ই হতে হবে দেশের পতাকার রঙেই।

নতুন জার্সি কেমন হবে তা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘জার্সি বদলাতে পারব কি-না, আইসিসির কাছে জানতে চেয়েছিলাম। আইসিসি আজ (মঙ্গলবা) জানিয়েছে, বদলাতে পারব। আমরা ঠিক করেছি, যেহেতু আইসিসির বাধ্যবাধকতা আছে, আমরা কোনো জটিলতায় যেতে চাই না। আমি বলেছি নতুন নকশা চাই। আমাদের লাল জার্সিটার ঠিক উল্টো নকশা করা হয়েছে। এখানে বিভ্রান্তির কিছু নেই। আগে লাল ছিল না আইসিসির নির্দেশনায়।’

যে কারণে ‘বাংলাদেশ’ লেখা ও খেলোয়াড়দের নাম-জার্সি নাম্বার লাল রং চায়নি আইসিসি, সে বিষয়ে পাপন বলেন, ‘আইসিসির নির্দেশনা ছিলো, সবুজের মধ্যে লাল ভালোভাবে ফোটে না। সেই নির্দেশনা অনুযায়ী নকশা তৈরী করা হয়েছিল।’

জাতীয় পতাকার সাথে মিল রেখে যে জার্সি হতে হবে, সেটিও মনে করেন না বিসিবি সভাপতি, ‘জাতীয় পতাকার সঙ্গে জার্সির মিল টেনে আনা ভুল। তবে লাল-সবুজের মিশ্রণের ধারাটা আমরাই শুরু করেছিলাম। অনেক দেশে জাতীয় পতাকার সঙ্গে জার্সির কোনো সম্পর্ক নেই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারতকে দেখেন। এখন বলা হচ্ছে জাতীয় পতাকা, জাতীয় পতাকা! আমাদের ১৯৯৯ বিশ্বকাপ দলের জার্সিতেও লাল ছিল না।’

শেয়ার করুন

পাঠকের মতামত