আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সাকিবের সমালোচনা করায় সাংবাদিকদের একহাত নিলেন শিশির

সাকিবের সমালোচনা করায় সাংবাদিকদের একহাত নিলেন শিশির

আমরা কখনো তাদের দুপুর বা রাতের খাবারের জন্য দাওয়াত দেইনি কিংবা ঘণ্টার পর ঘণ্টা তাদের সাথে বসে আড্ডা দেইনি। তাদেরকে ভেতরের খবর বলিনি। সেজন্য মনে হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপারে সাংবাদিকদের এতো আপত্তিকর অবস্থান। মঙ্গলবার সাংবাদিকদের সমালোচনা করে একথাগুলো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বলেছেন, সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সোমবার বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাওয়ার আগে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল মিরপুরে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেয়। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিশ্বকাপ দলের সব ক্রিকেটার উপস্থিত ছিলেন। কিন্তু সাকিবকে ফোন দেয়ার পরও তিনি সেখানে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি।

সংবাদ মাধ্যম সেই নিউজটি ছড়িয়ে পড়ার পর এমন মন্তব্য করলেন শিশির। বাংলাদেশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির সাংবাদিকদের সমালোচনা করে বলেছেন, ‘আমার সত্যিই সাংবাদিকদের এ ব্যাপারে কিছুই বলার নেই যে, কেন তাদের সাকিব আল হাসানের ব্যাপারে এতো আপত্তিকর অবস্থান। আমি মনে করি, এটা আমাদের দোষ। আমরা কখনো তাদের দুপুর বা রাতের খাবারের জন্য দাওয়াত দেইনি কিংবা ঘণ্টার পর ঘণ্টা তাদের সাথে বসে আড্ডা দেইনি। তাদেরকে ভেতরের খবর বলিনি।’

‘সাকিব এই পর্যায়ে আসতে অনেক পরিশ্রম করেছে ছোটবেলা থেকেই। বিকেএসপিতে পড়ার সময় সে শুধু ক্রিকেটেই মনোযোগ দিয়েছে, মানুষের সহানুভূতি নিয়ে সে খেলতে শিখেনি। আমার মনে হয়, এটাই তার শেখার দরকার ছিল। এ জন্যই হয়তো তার ইতিবাচক দিকটা কম চোখে পড়ে। সে লোক দেখানোর জন্য ভালো কাজ করে না।’

সাকিবের স্ত্রী আরও বলেন, ‘এখন কথা উঠেছে যে সাকিব কেন দলের বিশ্বকাপ ফটোসেশনে উপস্থিত ছিল না। প্রথমত এটা তার ভুল যে সেখানে উপস্থিত হতে পারেনি। তবে সে ইচ্ছাকৃতভাবে এটা করেনি। সে বার্তাটি পড়তে ভুল করেছিল। পরবর্তীতে সংশ্লিষ্টদের কাছে দুঃখপ্রকাশ করেছে সাকিব। আমিও দুঃখিত যে সেটার প্রমাণস্বরূপ আমরা কোনো ভিডিও করিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত