আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

প্রবাসীদের এনআইডি দিতে জুনে তথ্য সংগ্রহ শুরু

প্রবাসীদের এনআইডি দিতে জুনে তথ্য সংগ্রহ শুরু

প্রবাসীদের সংশ্লিষ্ট দেশেই ভোটার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে আগামী জুনে কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে পরীক্ষামূলকভাবে সিঙ্গাপুর প্রবাসীদের মধ্যে এক হাজার বাংলাদেশিকে এ কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে রোববার সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, সিঙ্গাপুরে বাড়ি ভাড়া নেওয়া একটা কঠিন প্রক্রিয়া। এজন্য বাংলাদেশের দূতাবাসেই আমরা প্রথমে ১ হাজার নাগরিককে এ সেবার আওতায় আনব। যদি এটা সফল হয়, তাহলে পরবর্তীতে বড় আকারে কাজ করা হবে। জুনেই এ কাজটি শুরু করা হবে।

তিনি আরো বলেন, এরপর ইতালী, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশেও কাজটি হাতে নেওয়া হবে। শিগগিরই আমরা এ নিয়ে সিদ্ধান্ত নেব। কেননা, প্রবাসী বাংলাদেশিরা অনেক সময় উত্তরাধিকার ভিত্তিতে দেশে এসে সম্পত্তি বুঝে পেতে কিংবা প্রয়োজনী কাজ সম্পন্ন করতে এনআইডির জন্য দালালদের খপ্পরে পড়েন। তাই তাদের সুবিধার্থে সংশ্লিষ্ট দেশেই আমরা এনআইডি সেবা দেবো।

হেলালুদ্দীন আহমদ বলেন, এনআইডি সেবা দেওয়ার জন্য আমাদের কর্মকর্তারা সেখানে গিয়ে প্রথমে নাগরিকদের তথ্য নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে দেশে তথ্য পাঠাবেন। সেগুলো তদন্ত করে কার্ড ছাপিয়ে আবার সংশ্লিষ্ট দেশে গিয়েই বিতরণ করা হবে। এতে প্রবাসী নাগরিকরা হয়রানি থেকে মুক্ত হবেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ছবিযুক্ত ভোটার তালিকা দেওয়ার মধ্য দিয়ে এনআইডি কার্যক্রম শুরু হয়। এরপর নির্বাচন বর্তমানে এনআইডি বিষয়ক একটি প্রকল্পের মাধ্যমের নাগরিকদের উন্নতমানের এনআইডি বা স্মার্টকার্ডও সরবরাহও করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত