আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সুবীর নন্দী আর নেই, লাশ দেশে আসছে বুধবার

সুবীর নন্দী আর নেই, লাশ দেশে আসছে বুধবার

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী আর নেই। মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ সময় ভোর ৪টা ২৬ মিনিটে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। গেল ১৪ এপ্রিল শ্রীমঙ্গল থেকে ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেয়া হয়।
সুবীর নন্দীর মরদেহ সিঙ্গাপুর থেকে আগামীকাল বুধবার (৮ মে) সকালে দেশে আনা হবে। সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
সুবীর নন্দীর পরিবারের পক্ষ থেকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল সকাল ৬টা ১০ মিনিটে সুবীর নন্দীর মরদেহ ঢাকায় পৌঁছাবে। এরপর তাকে তার গ্রিন রোডের বাসভবনে আনা হবে। বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে মরদেহ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে নেয়া হবে রামকৃষ্ণ মিশনে। দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে হবে তার শেষকৃত্য।

একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

সুবীর নন্দীর বিখ্যাত কিছু গানের মধ্যে আছে- কতো যে তোমাকে বেসেছি ভালো, একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়, তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হলো, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো, আমার এ দুটি চোখ পাথর তো নয়, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, হাজার মনের কাছে প্রশ্ন রেখে, নেশার লাটিম ঝিম ধরেছে, ও আমার উড়াল পঙ্খী রে, দিন যায় কথা থাকে, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, কেনো ভালোবাসা হারিয়ে যায়, বন্ধু তোর বারাত নিয়া, এই পারে এক জনা কান্দে, তুমি এমনই জাল পেতেছ সংসারে ইত্যাদি।

শেয়ার করুন

পাঠকের মতামত