আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

নিবন্ধন পেল ‘বাংলাদেশ কংগ্রেস’

নিবন্ধন পেল ‘বাংলাদেশ কংগ্রেস’

এবার রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ কংগ্রেস। দলটির জন্য ‘ডাব’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

এ বিষয়ে জানতে চাইলে ইসির উপসচিব মো. আবদুল হালিম খান জানান, বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি গেজেট আকারে প্রকাশ করার জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।

ইসি কর্মকর্তারা বলেন, হাইকোর্টের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ কংগ্রেস।

এরআগে ৩০ জানুয়ারি হাইকোর্টের আদেশে নিবন্ধন পায় ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম বা জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামে নতুন রাজনৈতিক দল। দলটিকে সিংহ প্রতীক দেওয়া হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩০ অক্টোবর নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। আবেদনের শেষদিন ৩১ ডিসেম্বর পর্যন্ত ৭৫টি দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য ইসিতে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে ইসি কর্তৃক নিবন্ধনের শর্ত অনুযায়ী দলগুলোর সঠিক কাগজপত্র/দলিলাদী যাচাই-বাছাই করা হয়। কোনো দলই তখন ইসির শর্ত পূরণ করতে পারেনি বলে নতুন কোনো দলকে নিবন্ধন দেয়নি সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ কংগ্রেস নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন ৪১টি।

শেয়ার করুন

পাঠকের মতামত