আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নকলে বাধা দেওয়া শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নকলে বাধা দেওয়া শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মাসুদুর রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুদ্দীন জুন্নুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন আসামি হিসেবে আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামসুদ্দীন জুন্নুন পাবনা পৌর এলাকার শালগাড়ীয়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে ও পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুন্নুনকে শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত শিক্ষকের অভিযোগ ও শিক্ষক সমাজের দাবির প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে এইচএসসি পরীক্ষার হলে অনৈতিক কাজে বাধা দেওয়ায় সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষক মাসুদুর রহমানকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল কুদ্দুস বাদী হয়ে সদর থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের নাম দিয়ে মামলা করেন। দায়েরকৃত মামলায় জুন্নুনের নাম না থাকলেও সিসিটিভির ভিডিও ফুটেজ ও আহত শিক্ষক সরাসরি জুন্নুনকে অভিযুক্ত করায় তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত