আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

৩ দিন ধরে কিছু খেতে পারছেন না খালেদা জিয়া : নজরুল

৩ দিন ধরে কিছু খেতে পারছেন না খালেদা জিয়া : নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত দুই তিন দিন যাবত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু খেতে পারছেন না। মাঝে মধ্যে একটু লবন ঝাউ খাচ্ছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ৭৩-৭৪ বছর বয়স। তিনি আমার চাইতেও বয়সে বড়। এই বৃদ্ধ বয়সে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় তার জিহ্বায় কামড় লেগে ঘাঁ হয়ে গেছে। তিনি খুব কষ্টে জেলখানায় দিন পার করছেন। আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলেন।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত স্বরণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানের সুস্থতা কামনা এবং ধানমন্ডি থানা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ বাবুল সরদারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি কাজী মোঃ আমির খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সভাপতি জুলফিকার মতিন প্রমুখ।
নজরুল ইসলাম খান বলেন, শ্রমিক দল আমার নিজের হাতে গড়া। এমনকি শ্রমিক দলের প্রথম কাগজটাও আমার হাতে লেখা। সেই দলের একজন কর্মীর স্বাভাবিক মৃত্যুর কথা শুনলেও কতটা কষ্ট লাগে তা বুঝানো যাবে না। আর সেখানে বাবুল শিকদারের মত নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে তা মেনে নেয়া যায় না। তিনি বলেন, কেন যেন বাবুল আমাকে খুব ভালোবাসতো। মৃত্যুর তিন দিন আগেও তিনি আমাকে তার লোকজন নিয়ে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা চাই বাবুল শিকদারের প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তিনি বলেন, আজ না হোক কাল কিংবা পরশু হলেও বাবুল শিকদারের হত্যাকারীদের বিচার হবেই ইনশাআল্লাহ।

শেয়ার করুন

পাঠকের মতামত