আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সাবেক নেতার চারটি আঙুল কাটলো ছাত্রলীগের বর্তমানেরা

সাবেক নেতার চারটি আঙুল কাটলো ছাত্রলীগের বর্তমানেরা

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম তুষার হোসেনের (৩০) ওপর দু’দুফা হামলা চালিয়ে তার ডান হাতের চারটি আঙুল কেটে দিয়েছেন বর্তমানেরা। অভিযোগ উঠেছে বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইস ও তার সহযোগীরা এ কাণ্ড ঘটিয়েছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমিদখল সংক্রান্ত বিরোধের জেরে শনিবার দুপুরে পৌরসদরে এ ঘটনা ঘটে।

আহত তুষার কলারোয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তুষার ইলেকট্রনিক্সের মালিক ও উপজেলার পাটলি গ্রামের মুনছুর আলী গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ডে অবস্থিত বিশ্বাস মার্কেটের সামনে উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইসের নেতৃত্বে ৫-৭ জন যুবক তুষারকে মারপিট করে। পরে তুষার কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে ফের তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তুষারের ডান হাতের চারটি আঙুল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হামলাকারীরা হাসপাতালের দেয়াল টপকে পালিয়ে যায়। গুরুতর আহত তুষারকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান, বেলা দুইটার দিকে এক যুবক সামান্য আহত হয়ে হাসপাতালে আসেন। টিকিট সংগ্রহ করে দ্বিতীয় তলায় ওঠার সময় কতিপয় যুবক তার ওপর হামলা করে। এতে তার ডান হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত তুষারের বাবা মুনছুর গাজী জানান, পাটুরিয়া গ্রামে ৩৩ শতক জমি নিয়ে আমাদের সঙ্গে বিরোধ চলছিল জনৈক মন্টুর। এরই জের ধরে দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইসের নেতৃত্বে মন্টু, পলাশ, বাবু, জুয়েলসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আমার ছেলেকে পিটিয়ে আহত করে। হাসপাতালে যাওয়ার পর তার ডান হাতের চারটি আঙুল কেটে দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস বলেছেন, জল ঘোলা করার জন্য জামায়াত পরিবারের সদস্য বাবু এই ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় আহত তুষারের চাচা আবু সিদ্দিক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত