আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

চলমান মামলা নিয়ে সংবাদ প্রকাশ করা যাবে : আইনমন্ত্রী

চলমান মামলা নিয়ে সংবাদ প্রকাশ করা যাবে : আইনমন্ত্রী

উচ্চ আদালতে চলমান মামলার রিপোর্টিং বা সংবাদ প্রকাশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মামলা চলছে, সেই মামলার রিপোর্টিং করতে কোনো বাধা নেই। কিন্তু বিচারাধীন যে মামলা, যার কার্যক্রম চলছে না সেই মামলার বিষয়ে কোনো মতামত দেয়া থেকে বিরত থাকতে বলেছেন বলেই আমার মনে হচ্ছে।

রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, জার্মানি, সুইজারল্যান্ড ও সুইডেনের রাষ্ট্রদূত, জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি, জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিনিধি এবং ইউএনডিপির প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, সাব-জুডিস কথাটার একটা অর্থ আছে। সাব-জুডিস হচ্ছে এমন মামলা যে মামলা বিচারাধীন আছে। কিন্তু বিচার কার্যক্রম চলছে না। মামলা যেটা বিচারাধীন আছে, কিন্তু বিচার কার্যক্রম চলছে না এমন মামলার ব্যাপারে মতামত না দেওয়ার বিষয়টিই বলেছেন সুপ্রিম কোর্ট। তারা বলেছেন, এই ব্যাপারে মতামত না দিতে।

আইনমন্ত্রী বলেন, একটা মামলা চলছে, সেটার ব্যাপারে রিপোর্টিং বন্ধ করতে হবে, আমার মনে হয় না সুপ্রিম কোর্ট এই কথা বলেছেন। আপনারা মামলার রিপোর্ট করতে পারেন। তবে যে মামলাটা বিচারাধীন, সেই মামলাটা নিয়ে যদি আপনারা মতামত দেন, তাহলে মিডিয়াতেই একটা ট্রায়াল হয়ে যাবে। বিজ্ঞ বিচারক বা বিচারপতির ওপর এ ব্যাপারে একটুচাপ সৃষ্টি হয়। সেজন্য তারা এই কথাটা বলেছেন।

আনিসুল হক বলেন, আমি বিষয়টি অত্যন্ত পরিষ্কার করে দিতে চাই। রিপোর্টিং আর মতামত আলাদা করতে হবে। আলাদাভাবে দেখতে হবে। ওনারা (সুপ্রিম কোর্টের বিচারপতি) আমাদের ডিরেক্টলি বলেননি। আমি উনাদের কথা থেকে এটা বুঝেছি।

তিনি বলেন, আপনারা যদি এটার ব্যাপারে আপিল বিভাগের সুস্পষ্ট মতামত চান, আপিল বিভাগকে জিজ্ঞাসা করুন। আমার মনে হয় আমি যা বললাম উনারাও (আপিল বিভাগ) এই মতামতই দেবেন। আমি উনাদের কথা থেকে এইটুকুই বুঝেছি।

শেয়ার করুন

পাঠকের মতামত