আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

রোজা রেখে দায়িত্ব পালনের সময় ঢাকায় ট্র্যাফিক কনস্টেবলের মৃত্যু

রোজা রেখে দায়িত্ব পালনের সময় ঢাকায় ট্র্যাফিক কনস্টেবলের মৃত্যু

ঢাকার বিজয় সরণিতে রোজা রেখে  দায়িত্ব পালনের সময় ট্র্যাফিক কনস্টেবল আজিজুল ইসলাম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার নন্দনপুরে। তিনি ওই গ্রামের মৃত ওসিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পরিবারসহ নগরীর যাত্রাবাড়ীর শনিআখড়ায় থাকতেন।

সোমবার দুপুরের ডিউটিতে আসেন আজিজুল ইসলাম। প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বড় ছেলে মেহেদি আযম সাংবাদিকদের জানান, আমার ছোটবোনের এইচএসসির প্রাকটিক্যাল পরীক্ষা মঙ্গলবার। ছোট ভাইটি সপ্তম শ্রেণিতে পড়ে। এখন আমি কী করব বুঝতে পারছি না।

পুলিশের ট্র্যাফিক পশ্চিম বিভাগের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মনতোষ বিশ্বাস বলেন, আজিজুল ইসলাম বিজয় সরণিতে দুপুরে ডিউটিতে আসেন। দুপুর সাড়ে ৩ টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত