আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ব্যর্থ হয়েছি : খন্দকার মাহবুব

খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ব্যর্থ হয়েছি : খন্দকার মাহবুব

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিএনপির ভাইচ চেয়ারম্যান প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। আইনী সাধারণ প্রক্রিয়ায় তাকে বের করা সম্ভব না, যদি না সরকারের স্বদিচ্ছা থাকে। কিন্তু সেটাও সম্ভব নয়। তাই বিএনপির যে জনপ্রিয়তা আছে ও সমর্থন রয়েছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা রয়েছে, সেইভাবে আমরা তার মুক্তির জন্য আন্দোলন করতে ব্যর্থ হয়েছি। সে কথা স্বীকার করতে হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আমি আশা করব রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে না থেকে বুদ্ধিজীবী সমাজ, পেশাজীবী সমাজ ও আইনজীবী সমাজকে এগিয়ে আসতে হবে। এবং তাদের নেতৃত্বে গণতন্ত্রের মুক্তির জন্য আমাদের আন্দোলন করতে হবে। গণতন্ত্রের যদি মুক্তি হয়, বেগম খালেদা জিয়ারও মুক্তি হবে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশের এই ক্রান্তিলগ্নে জাতিকে স্বৈরাচারীর শাসনের হাত থেকে রক্ষা করার জন্য এবং তাদের ভোটের অধিকার কায়েম করার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন গড়ে তুলি।
খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, এখন সময় এসেছে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার জীবন রক্ষার জন্য তাকে মুক্ত করতে হবে। আইনজীবীদের নেতৃত্বে ঐক্যবন্ধভাবে রাজপথে নামতে হবে। ঐক্যবন্ধ হতে পারলে ইনশাল্লাহ খালেদা জিয়া মুক্তি পাবেন।
সংগঠনের সভাপতি আইনজীবী তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, সাবেক জেলা জজ শামসুল আলম, শওকতুল হক, মিজানুর রহমান, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মাসুদ রানা প্রমুখ। এতে আরো অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, আবেদ রাজা, খোরশেদ মিয়া আলম, সংগঠনের মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, মো: শহীদুল ইসলাম, ফিরোজ শাহ, সুপ্রিম কোর্ট বারের সাবেক যুগ্ম সম্পাদক কাজী জয়নাল আবেদীন, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান, আশরাফুজ্জামান খান, ওয়াসেলউদ্দিন বাবু, মোস্তফা কামাল, আফজাল হোসেন, শাফিউর রহমান শাফি, শামসুল ইসলাম মুকুল, সরওয়ার কাওসার রাহাত, আবদুল হামিদ ভাষানী, অহিদুজ্জামান টিপু, বিএম সুলতান, নাছিরউদ্দিন সম্রাট,আবু হানিফ, মো: মুজিবুর রহমান, আনজুমান আরা মুন্নী, শামীমা আক্তার বানু, রাশেদা আলীম ঐশী, মতিন মন্ডল, মনির হোসেন, নাজমুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত