আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

মোদিকে বিএনপির অভিনন্দন

মোদিকে বিএনপির অভিনন্দন

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের জয় নিশ্চিত হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ মে) রাতে এক প্রতিক্রিয়ায় দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভারতের সাধারণ নির্বাচনে জয়ের জন্য আমরা নরেন্দ্র মোদি ও বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি।’
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘ভারতীয়রা ভাগ্যবান কারণ তাদের কার্যকর গণতন্ত্র রয়েছে, সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়। যা আমাদের বাংলাদেশে অনুপস্থিত।’
এতে আরও বলা হয়েছে, ‘ভারতের জন্য বাংলাদেশ ও বিএনপি সবসময় বন্ধু ছিল। শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য আমাদের প্রতিবেশীকে সহযোগিতা করবো।’
নওশাদ জমির আশা প্রকাশ করেন, পানিবণ্টন বা সীমান্ত হত্যার মতো বিতর্কিত বিষয়গুলো দ্বিপক্ষীয় আলোচনা ও উভয় দেশের মধ্যে উপযুক্ত সমঝোতার মাধ্যমে সবসময় সমাধান সম্ভব।
তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে, বাংলাদেশে ক্ষমতায় থাকা দলটি এই ইস্যুগুলো প্রায় এক দশকেও সমাধান করেনি।’
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বলছে, শুক্রবার (২৪ মে) সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জেষ্ঠ্যনেতারা সংবাদ সম্মেলন করবেন। সেখানে ভারতের নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারেন নেতারা।

শেয়ার করুন

পাঠকের মতামত