আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

খালেদার মুক্তির সঙ্গে সংসদে যোগ দেয়ার সম্পর্ক নেই : ফখরুল

খালেদার মুক্তির সঙ্গে সংসদে যোগ দেয়ার সম্পর্ক নেই : ফখরুল

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবির সঙ্গে বিএনপির সংসদে যোগ দেয়া বা পদত্যাগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চলতি মাসের ১৫ তারিখ চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান ফখরুল। গতকাল বুধবার দেশে ফিরে আজ খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করলেন তিনি।

সংবাদ সম্মেলনে খালেদার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের বাইরে অন্য কোনো প্রশ্ন না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান ফখরুল।

কিন্তু সাংবাদিকরা সংসদে বিএনপির যোগ দেয়া সংক্রান্তে খালেদাকে জড়িয়ে একটি প্রশ্ন করেন।

তারা তুলে ধরেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সংসদে যোগ না দিতে দল সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে নির্বাচিতরা শপথ নেন। ওই সময় একটা গুঞ্জন ছিল সংসদে যোগ দেয়ার বিনিময়ে খালেদা জিয়া মুক্তি পাবেন। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি।

‘এখন খালেদার মুক্তির জন্য সংসদ থেকে পদত্যাগ করবেন কি না’,- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি দাবির সঙ্গে এ বিষয়ের কোনো সম্পর্ক নেই।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে দাবি করে দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেন ফখরুল।

‘জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে বিনাচিকিৎসায় খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার’, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে তার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারেন না।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে যে জায়গায় রাখা হয়েছে তা তার জন্য পর্যাপ্ত নয় বলেও দাবি করেন ফখরুল।

সুচিকিৎসার জন্য খালেদা জিয়ার আশু মুক্তি দাবি করেন তিনি।

খালেদা জিয়ার সঙ্গে তার স্বজন ও দলীয় নেতাদের নিয়ম অনুযায়ী দেখা করতে দেয়া হচ্ছে না অভিযোগ করে ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধে প্রথম নির্যাতিতা। তিনি একজন মুক্তিযোদ্ধাও। তার সঙ্গে যেটা করা হচ্ছে তা অগণতান্ত্রিক, আইনবিরোধী ও মানবাধিকার লঙ্ঘন।

খালেদার সুচিকিৎসার জন্য প্যারোলের আবেদন করা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, তিনি আইনগতভাবেই মুক্তি পাবেন।

বগুড়া-৬ আসনের উপনির্বাচন নিয়ে দলের সিদ্ধান্ত জানতে চাইলে ফখরুল বলেন, আমি ছিলাম না, গতকাল দেশে ফিরে গণমাধ্যমে দেখেছি।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত