আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে দলের বিরুদ্ধে শাজাহান খান

শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে দলের বিরুদ্ধে শাজাহান খান

আসন্ন মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে কর্মীসভার আয়োজন করা হয়েছে। আয়োজিত এই কর্মীসভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবদ্দিন মোল্লা সদর থানা পুলিশের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ শাজাহান খানের কথায় উঠ বস করে। এই পুলিশ দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমরা চাই পুলিশ পক্ষপাতিত্ব মুক্ত থাকুক।

তিনি আরো বলেন, আমি সদর থানার ওসিকে বলেছি আপনার দ্বারা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই আপনি ছুটি নিয়ে চলে যান। আমাদের কর্মীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ সময় মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান বলেন, পুলিশ কর্মীদের হুমকি দিচ্ছে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার জন্য। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ না করলে হত্যা ও মাদক মামলায় জড়িয়ে দেবার ভয় দেখাচ্ছে। পুলিশের এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক ও পৌর মেয়র খাদিদ হোসেন ইয়াদ বলেন, শাজাহান খান শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে তার আপন ভাই কালু খানকে প্রার্থী করেছেন। শাজাহান খান ও কালু খান আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীকে উপেক্ষা করে শাজাহান খান জাসদ ও জামাত-বিএনপির লোক নিয়ে দলীয় প্রধান শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে পরাজিত করতে মাঠে নেমেছেন। আমরা আওয়ামী লীগের পরীক্ষিত নেতা কর্মীরা তার উদ্দেশ্য সফল হতে দেবো না। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক।

সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগের প্রার্থী কাজল কৃষ্ণ দে বলেন, আমি শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী। শেখ হাসিনাকে ভালোবেসে আমাকে নৌকায় ভোট দিবেন। আমি আপনাদের ভোট ও দোয়া প্রার্থী।

এ সময় মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক বদিউজ্জামান জামাল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভপতি আজাদ মুন্সি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাবদ্দিন হাওলাদার, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, আইন বিষয়ক সম্পদক এডভোকেট বাবুল আকতার, কৃষকলীগের সভাপতি জাকির হাওলাদার, ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান অনিক প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৮ জুন মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হয়েছেন জেলা আওয়ামলী লীগের সাধারণ সম্পদক কাজল কৃষ্ণ দে। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক নৌমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের ভাই ওবায়দুর রহমান কালু খান। আওয়ামী লীগের বর্ধিত সভায় মাদারীপুরর সদর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ শাখায়াত হোসেন সেলিম সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি সভায় উপস্থিত ছিলেন না।

শেয়ার করুন

পাঠকের মতামত