আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সেন্টমার্টিন উপকূলে মালয়েশিয়াগামী অর্ধ-শতাধিক রোহিঙ্গা উদ্ধার

সেন্টমার্টিন উপকূলে মালয়েশিয়াগামী অর্ধ-শতাধিক রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন উপকূলবর্তী সাগর থেকে একটি ট্রলারসহ মালয়েশিয়াগামী অর্ধ-শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় টেকনাফের সেন্টমার্টিন উপকূলবর্তী সাগরে অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট জুসেল রানা।

তবে ট্রলারে কতজন রোহিঙ্গা নাগরিক রয়েছে তার সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারলেও অর্ধ-শতাধিকের বেশি হবে বলে ধারণার কথা জানান তিনি।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে পুরুষ ছাড়াও নারী ও শিশু রয়েছে। ট্রলারটি কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে নিয়ে আসা হচ্ছে। সংঘবদ্ধ একটি চক্র ট্রলারে করে বড় জাহাজে তুলে দিতে তাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লে. জুসেল রানা বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সেন্টমার্টিন উপকূলবর্তী সাগরে মাছ ধরার ট্রলারে করে কিছুসংখ্যক লোকজনকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। পরে ৯ ঘণ্টার বেশি সময় সাগরে তাদের নজরদারি রাখার পর সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রলার জব্দ করা সম্ভব হয়।
‘‘ট্রলারে সঠিক কতজন রোহিঙ্গা রয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও আনুমানিক অর্ধ-শতাধিকের বেশি হবে। এদের মধ্যে পুরুষ ছাড়াও নারী ও শিশুরা রয়েছে।’’

জুসেল বলেন, “ট্রলারটি এখনো সাগরে রয়েছে। সেটিকে উদ্ধার হওয়া রোহিঙ্গাসহ কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে নিয়ে আসা হচ্ছে।’’

কোস্টগার্ড স্টেশনে আনার পরই তাদের প্রকৃত সংখ্যা এবং পাচারের সঠিক তথ্য জানান সম্ভব হবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

 

শেয়ার করুন

পাঠকের মতামত