আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

শিক্ষক নিয়োগ: পরীক্ষার ২ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস

শিক্ষক নিয়োগ: পরীক্ষার ২ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস

আজ (শুক্রবার) দ্বিতীয ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিযোগ পরীক্ষার ২ ঘণ্টা আগে প্রশ্নপত্র উত্তরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া প্রশ্নপত্রের সাথে নরসিংদী জেলার তিনটি উপজেলাসহ অন্যান্য কয়েকটি জেলার প্রশ্নের হুবহু মিল পাওযা গেছে। নরসিংদীতে জনশ্রুতি আছে, ৩-৪টি চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পরীক্ষার ২-৩ ঘণ্টা আগে গোপনস্থানে পরীক্ষার্থীদের নিয়ে প্রশ্ন ও প্রশ্নের উত্তর পড়িয়ে দিয়ে পরীক্ষার্থীদের স্ব স্ব কেন্দ্রে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। এমন অভিযোগ করেছেন কয়েকজন পরীক্ষার্থী।

পরীক্ষার্থী ফারুক জানান, বিভিন্ন স্থান থেকে লোকের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে প্রশ্ন ও উত্তরপত্র লাখ লাখ টাকার বিনিময়ে দুর্নীতিবাজ পরীক্ষার্থীরা পেয়েছে।

আরেক পরীক্ষার্থী তানিয়া আক্তার বলেন, আমি সারাজীবন পড়াশোনা করে মেধার বিকাশ ঘটাতে চাই। আর আমাদের মতো মেধাকে টাকার কাছে হারতে হচ্ছে। এটা কি সরকার দেখবেন? সঠিক স্থানে মেধাবীরা যদি বসতে পারে তা হলে দেশ আরও এগিয়ে যাবে।

অভিযোগ রয়েছে, মো. সুমন ইসলাম নামে এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে পরীক্ষার ঠিক দুই ঘণ্টা আগে উত্তরপত্রসহ প্রশ্নপত্র আপলোড করেন; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুক্ষণের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রশ্নপত্র ফাঁসের ফলে একদিকে মেধাবী শিক্ষার্থীরা সুযোগ হারালো অন্যদিকে দুর্নীতিবাজ অযোগ্য শিক্ষার্থীরা এগিয়ে গেল। প্রশ্নপত্র ফাঁসের খবরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে এবং তারা পুনরায় পরীক্ষা দাবি করেন সরকারের কাছে।

প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলা প্রশাসকের মোবাইল ফোনে যোগাযোগ করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আউয়াল বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় কথা বলবেন। তারপরও আমি যতদূর জানি, নরসিংদী থেকে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। এমন কোনো ঘটনা ঘটলে আমরা জানতাম। তবে আপনারা জানেন পটুয়াখালীতে প্রশ্ন ফাঁস হওয়ার ব্যাপারে বেশ কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে। আমরা নরসিংদীকে কঠোর নজরদারিতে রেখেছিলাম। এখানে কেউ কিছু করবে তার কোনো সুযোগ ছিল না।

শেয়ার করুন

পাঠকের মতামত