আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

জিয়াউর রহমান দেশকে মাদকের অভয়ারণ্য বানিয়েছিল: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান দেশকে মাদকের অভয়ারণ্য বানিয়েছিল: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান তার শাসনামলে দেশকে মাদকের অভয়ারণ্য বানিয়েছিল। মেধাবী তরুণদের সন্ত্রাসী কার্যকলাপের দিকে ঠেলে দিয়েছিল। সেখান থেকে সরকার দেশকে মুক্ত করার চেষ্টা করে যাচ্ছে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৯ উপলক্ষে মাদক ও নেশা নিরোধ সংস্থা মানস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান মেধাবী তরুণদের দিয়ে সংগঠন করিয়ে প্রমোদ ভ্রমণে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে গোলাম ফারুক অভির মতো মেধাবী অনেক তরুণই পরে সন্ত্রাসী হয়ে বের হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সমগ্র পৃথিবী এখন আমাদের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করছে। তখন বিএনপি ও তার রাজনৈতিক মিত্ররা আমাদের সমালোচনা করছে। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ নাকি দুর্নীতি, দুঃশাসন ও অপশাসনে নিমজ্জিতছে। দেশে যদি সুশাসন না থাকতো, তাহলে দেশ এতদূর এগিয়ে যেতো না।’

তরুণ প্রজন্মকে তামাকবিরোধী অবস্থান নিতে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি সারাজীবনে একবারও ধূমপান করিনি। বাবার কাছে ওয়াদা করেছিলাম কখনোই ধূমপান করবো না। দেশকে এগিয়ে নিয়ে যেতে ও সোনার বাংলা গড়তে তোমাদেরও তামাককে না বলতে হবে।’

মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জাফর উদ্দিন, চিত্রনায়ক ও এমপি আকবর হোসেন পাঠান ফারুক। আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও ধানমন্ডি গভ. গার্লস হাইস্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

পাঠকের মতামত