আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

নিজের চেয়ারে বাবাকে বসিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ভিপি নূর

নিজের চেয়ারে বাবাকে বসিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ভিপি নূর

ঈদুল ফিতরের ছুটি কাটাতে ডাকসু’র ভিপি নূরুল হক নূর এখন নিজ গ্রামের বাড়ি গলাচিপার চরবিশ্বাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) ভিপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজের এলাকায় আসলেন তিনি।

ঢাকা থেকে রাঙ্গাবালীগামী লঞ্চযোগে রোববার সকালে চরকাজল লঞ্চঘাটে পৌঁছান। সেখান থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে তার এলাকা চরবিশ্বাসে পৌঁছান। নিজ এলাকায় পৌছালে হাজারো জনতা তাকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানায়।

গলাচিপা উপজেলার চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের সাধারণ মানুষের পক্ষে রবিবার সকাল সাড়ে ১০ টায় চরবিশ্বাস বুধবারের বাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। তার আগমনে লঞ্চঘাট থেকে বাড়ি পর্যন্ত ৮টি তোরণ নির্মাণ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে চরবিশ্বাস ইউপির সাবেক চেয়ারম্যান মো. রাজামিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি নূরুল হক নুর। উপস্থিত ছিলেন নুরের বাবা মো. ইদ্রিস হাওলাদার।

অনুষ্ঠানস্থলে এসেই নিজের জন্য রাখা সংরক্ষিত চেয়ারে বাবাকে বসিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। বাবাকে নিজের চেয়ারে বসিয়ে বাবার ডান পাশের চেয়ারে বসেন ভিপি নুর। বাবার প্রতি ছেলের এমন শ্রদ্ধা ও ভালোবাসা দেখে অভিভূত সবাই।

এরই মধ্যে নিজের চেয়ারে বাবাকে বসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই ওই ভিডিও ভাইরাল হয়। বাবার প্রতি নুরের শ্রদ্ধা ও ভালোবাসা দেখে প্রশংসা করেছেন অনেকেই।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃষক মো. ইদ্রিস হাওলাদারের ছেলে নুরুল হক নুর। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নুর দ্বিতীয়। এত বড় সংসারের ঘানি টানতে নুরের বাবা ইদ্রিস হাওলাদার কৃষিকাজের পাশাপাশি উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডে একটি বাজারে চায়ের দোকান দিয়েছেন। এ দোকান দিয়েই সংসার চালান নুরের বাবা।

এসময় শুভেচ্ছা বক্তব্যে নূরুল হক নূর বলেন, ঢাকা বিশ্বাবিদ্যালয় থেকেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটে। ভাষা আন্দোলন, গনঅভূথান, মুক্তিযুদ্ধসহ বড় বড় সংগ্রাম সংঘটনের পিছনে এই প্রতিষ্ঠানের ভূমিকাই মূখ্য। বাংলাদেশের আনাচে কানাচে মেধাবি ছাত্ররাই এই বিদ্যাপীঠে পড়াশোনা করে। এখান থেকেই বড় বড় রাজনীতিবিদ সৃষ্টি হয়। প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত এই প্রতিষ্ঠান নানা তথ্য তার নিজ এলাকা বাসীর সামনে তুলে ধরেন।

এছাড়া আরও বলেন, বর্তমানে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। কৃষক এখন কৃষি কাজ ছেড়ে দিতে চাচ্ছে। এ জন্য কৃষকের পাশে সকলের দাঁড়ানো উচিত।

শেয়ার করুন

পাঠকের মতামত