আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি বলার অভিযোগে ঢাবির সেই রেজিস্ট্রার চাকরিচ্যুত

জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি বলার অভিযোগে ঢাবির সেই রেজিস্ট্রার চাকরিচ্যুত

ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকার দায়িত্বে থেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম হিসেবে জিয়াউর রহমানের নাম লেখার দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়।

এছাড়াও নয়াদিগন্ত পত্রিকায় ‘জ্যোর্তিময় জিয়া’শিরোনামে এক নিবন্ধে ইতিহাস বিকৃতির ঘটনায় মার্কেটিং বিভাগের শিক্ষক মোর্শেদ হাসান খানের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক কবি মুহাম্মদ সামাদসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বিকৃতির ঘটনা ঘটে। ‘স্মৃতি অম্লান’ শিরোনামে হলগুলোর বর্ণনা দিতে গিয়ে একটি নিবন্ধে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান লেখা হয়।’

এই ঘটনায় স্মরণিকার প্রকাশনার দায়িত্বে থাকা সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ রেজাউর রহমানকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে প্রকাশনা কাজে সহযোগিতার দায়ে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার রিফাত আমিনকেও পদাবনতি করা হয়েছে।

আরও জানানো হয়, সম্প্রতি ২৬ মার্চ ‘দৈনিক নয়াদিগন্ত’পত্রিকায় ‘জ্যোতির্ময় জিয়া’শিরোনামে এক নিবন্ধ লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দলের যুগ্ম-আহ্বায়ক মোর্শেদ হাসান খান। এই নিবন্ধে ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হয়। ঘটনা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক কবি মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন- আর্থ এন্ড এনভায়রনমেন্ট সায়েন্সের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মাকসুদ কামাল, সিন্ডিকেট সদস্য অধ্যাপক হাসানুজ্জামান, বাহালুল মজনুন চুন্নু ও অধ্যাপক রহমত উল্লাহ। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত