আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সরকারি দলে থাকতে না পেরে সুলতান মনসুরের আফসোস

সরকারি দলে থাকতে না পেরে সুলতান মনসুরের আফসোস

সরকারি দলে ( আওয়ামী লীগ) থাকতে না পেরে সংসদে আফসোস প্রকাশ করেছেন ধানের শীষ নিয়ে নির্বাচন করা গণফোরামের নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

রোববার সংসদে ২০১৯-২০২০ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি আফসোস প্রকাশ করেন।

সংসদে সরকারি দলের এমপিদের বসার জায়গা দেখিয়ে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, আমার তো এখানে থাকার কথা নয়, ওইদিকে থাকার কথা ছিল। ভাগ্যের নির্মম পরিহাস, ২০০৮ সাল থেকে আমি বাইরে।

তিনি বলেন, এই সংসদ নিয়ে যে সন্দেহ-উদ্বেগের কথা বলা হয়েছিল, বিতর্ক সৃষ্টি হয়েছিল, ঠিক তেমনিভাবে নির্বাচন নিয়েও সেরকম প্রচারণা থাকত যদি সেদিন আমি  সংসদ সদস্য হিসেবে শপথ না নিতাম।

সুলতান মোহাম্মদ মনসুর বলেন, গত ৭ মার্চ আমি সংসদ সদস্য হিসেবে শপথ না নিলে আজকে বিএনপির এমপিরা শপথ নিতেন না। এজন্য আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা সঠিক ছিল।

সরকারি দলের হয়ে সংসদে না আসতে পারায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সেই অজানা ইতিহাস বলতে পারছি না। আজকের সংসদনেত্রী শেখ হাসিনা, তিনি আমাকে ছাত্রলীগের সভাপতি বানিয়েছিলেন। আমাকে ডাকসুর ভিপি বানিয়েছিলেন। দেশের এমন কোনো জেলা নেই বঙ্গবন্ধু রাজনীতির জন্য আমি যাই নাই। এমনকি ৭০ ভাগেরও বেশি উপজেলায় বঙ্গবন্ধুর পক্ষে রাজনীতি করেছি। সেই অজানা তথ্য এখনো রয়েছে । সঙ্গীতশিল্পী আব্দুল জব্বারের একটি গান আছে- এই যে দুনিয়া, কিসেরও লাগিয়া/ এত যত্নে বানাইয়েছেন সাঁই/ তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো/ সর্প হইয়া দংশন করো/ ওঝা হইয়া ঝাড়ো । বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পরে এই যে প্রক্রিয়া শুরু হয়েছিল, আমি মনে করি, ২০০৮ সালের পর থেকে আমিও সেই প্রক্রিয়া ও ষড়যন্ত্রের শিকার হচ্ছিলাম।

তিনি বলেন, আমি জাতীয় ঐক্যের জন্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ড. কামাল হোসেনের ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম। আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেনি, আমিও আওয়ামী লীগ ছাড়িনি।

ঘুষ লেনদেন সম্পর্কে তিনি বলেন, আসুন আমরা সবাই শপথ করি। একটা জায়গা থেকে বা যেকোনো একটি মন্ত্রণালয় থেকে শুরু করেন। আমরা সবাই শপথ নিব । সেখানে প্রধানমন্ত্রীর নীতি বাস্তবায়ন করব। যে ঘুষ খাবে আর যে ঘুষ দেবে তার শাস্তি হবে। আসুন, আমরা এটি শপথ গ্রহণ করি।



শেয়ার করুন

পাঠকের মতামত