আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বগুড়ায় উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী

বগুড়ায় উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত টি জামান নিকেতা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। সোমবার রাত সোয়া ৮টায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে ভোটের চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

শহরের খান্দার এলাকায় শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের একটি কক্ষে খোলা কন্ট্রোল রুমে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধি, সাংবাদিক ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৪ দশমিক ৫৫ শতাংশ। ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭০ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ভোট পড়েছিল ৬৬ দশমিক ৪৮ শতাংশ। ওই নির্বাচনে ৩ লাখ ৮৭ হাজার ২৭৯ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫৭ হাজার ৪৭৬ জন ভোট দিয়েছিলেন। তখন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৭ হাজার ২৫ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত জাতীয় পার্টি মনোনীত নুরুল ইসলাম ওমর পেয়েছিলেন ৪০ হাজার ৩৬২ ভোট।

এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ে শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেওয়া হয়। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুসলিম লীগ ও বাংলাদেশ কংগ্রেস মনোনীতসহ মোট ৬ প্রার্থী অংশ নেন। সোমবার অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে ১৪১টি কেন্দ্রের সবগুলোতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ, র‌্যাব ও আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৩ হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়। মোতায়েন করা হয় ১৫ প্লাটুন বিজিবি। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪১টি কেন্দ্রে ভোট হয়।

ফলাফল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা সুষ্ঠু পরিবেশে ইভিএমে ভোট প্রদানে অংশ নেওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সবার অংশগ্রহণে আমরা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি।

শেয়ার করুন

পাঠকের মতামত