আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ঢাবির প্রশ্নফাঁস: ৭৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

ঢাবির প্রশ্নফাঁস: ৭৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের মামলায় পলাতক ৭৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদের মধ্যে ৪১ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র এসিসট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সুমন কুমার দাসের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনসারী পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা তামিল হওয়ার ব্যাপারে শাহবাগ থানার ওসিকে ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও আদেশ দেন আদালত।

প্রশ্নফাঁসের মামলায় ঘটনার প্রায় দেড় বছর পর গত ২৩ জুন ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। ২০১৭ সালের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনাটিতে বিশ্ববিদ্যালয়টির ৮৭ জন শিক্ষার্থীর নাম এসেছে।

প্রশ্নফাঁসের ঘটনার মূল হোতা অলিপ কুমার বিশ্বাসসহ অভিযুক্তদের মধ্যে ৪৭ জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করেছে সিআইডি। অলিপ কুমার বিশ্বাস বিকেএসপির সহকারী পরিচালক ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়। গ্রেপ্তারকৃতরা এখন জামিনে মুক্ত রয়েছেন।

সিআইডি সূত্রগুলো জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৪৬ জনই ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে অপরাধের কথা স্বীকার করেছেন। বাকি ৭৮ আসামি পলাতক রয়েছেন।

এদের বাইরে অসদুপায়ে ভর্তি হওয়া ৮৯ জন ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দেওয়ার অনুমতি চেয়েছে সিআইডি। জালিয়াত চক্রের সহায়তায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই শিক্ষার্থীদের পরিচয় যাচাই করে দেখছেন তদন্তকারীরা।

২০১৭ সালের ২০ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে প্রথম অভিযানে মহিউদ্দিন রানা ও আব্দুল্লাহ আল মামুন নামের দুজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে মহিউদ্দিন রানা সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও আব্দুল্লাহ আল মামুন অমর একুশে হল শাখা ছাত্রলীগের নাটক ও বিতর্ক বিষয়ক সম্পাদক। এবছরের জানুয়ারি মাসে তারা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন।

এই দুজন ছাড়াও গত বছরের জানুয়ারিতে প্রশ্নফাঁস ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল ঢাবি কর্তৃপক্ষ। ২০১৭ সালের অক্টোবর থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর জালিয়াতিতে জড়িত পুরো একটি চক্রের সন্ধান পায় পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত