আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

এরশাদ লাইফ সাপোর্টে

এরশাদ লাইফ সাপোর্টে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। গত ২৬ জুন থেকে চরম শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন সংসদে বিরোধী দলীয় এ নেতা।

প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৪ জুলাই) ৪টা ১০ মিনিটে হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে এরশাদকে দেখতে ক্যান্টনমেন্টের হাসপাতালে গিয়েছিলেন রওশন এরশাদ, জিএম কাদেরসহ জাপার কেন্দ্রীয় কয়েকজন নেতা। আইসিইউ থেকে বের হয়ে বেগম রওশন এরশাদ তার স্বামী হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপসনালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া করার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

সিএমএইচে এরশাদকে দেখার পর বিষণ্ন চেহারায় তার স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদের

এদিকে এরশাদের জন্য দোয়া করতে জাতীয় পার্টির সব স্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। জাপা চেয়ারম্যানের প্রেস উইং জানায়,  আগামীকাল শুক্রবার (৫ জুলাই) দেশের সব মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে সব ধর্ম মতের মানুষের দোয়া কামনার জন্য উদ্যোগ নিতে জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতা কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া, কাল জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন জিএম কাদের।

মিডিয়া উইং জানায়, আজ আছরের নামাজের পর জাতীয় পার্টির বনানী অফিসে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর সুস্থতা ও রোগমুক্তির জন্য কোরআন তিলাওয়াত করা হয়েছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত