আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গরুর রাখাল।

নিহতের নাম দুলাল। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ গ্রামের শফিকের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার গভীর রাতে দুলালসহ ৪-৫ জনের একটি দল কিরনগঞ্জ সীমান্তের ১৭৮নং মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পরে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে ভারতের শুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় দুলাল গুরুতর আহত হন। পরে সহযোগীরা দুলালকে আহতাবস্থায় নিয়ে আসার সময় তার মৃত্যু হয়। এ সময় সহযোগীরা ভারতীয় ভূখণ্ডেই দুলালের লাশ ফেলে পালিয়ে আসেন। সকালেও দুলালের লাশ সীমান্ত থেকে প্রায় ১শ গজ দূরে ভারতের অভ্যন্তরে পড়ে ছিল।

বিএসএফের গুলিতে দুলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওর্য়াড সদস্য কফিল উদ্দিন আহম্মেদ। এ ব্যাপারে জানতে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত