আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর

ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর

গত ডিসেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশের জাতিয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ দলীয় সরকার বিরোধী জোট জাতিয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেল কৃষক শ্রমিক জনতা লীগ।

দলের সভাপতি কাদের সিদ্দিকী সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জাতিয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন তাঁর দল ঐক্যফ্রন্টের চিন্তা বাদ দিয়ে নিজেই নতুন উদ্যমে পথচলার রাস্তা ধরেছে। জোটভুক্ত হওয়ার আট মাসের মাথায় এসে ড.কামাল হোসেনের নেতৃত্বের সমালোচনা করে ঐক্যফ্রন্টের এখন কোনও অস্তিত্ব নেই বলে জানালেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, নির্বাচনের পরে এই সাত মাস ঐক্যফ্রন্টকে খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না বা জাতীয় কোন সমস্যাতে জাতীয় ঐক্যফ্রন্ট মানুষের পাশে দাঁড়াতে পারছে না।

একাত্তরেরে স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তি যোদ্ধা কাদের সিদ্দিকি বিএনপির নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন। ২০১৮ সালের অক্টোবরে বিএনপি, নাগরিক ঐক্য, জেএসডি এবং জাতিয় ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ে গঠিত হয় সরকার বিরোধী রাজনৈতিক জোট জাতিয় ঐক্যফ্রন্ট। পরে ওই জোটে যোগ দেয় কৃষক শ্রমিক জনতা লীগ।


শেয়ার করুন

পাঠকের মতামত