আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

টানা ২২ ঘণ্টা ফ্লাইট, বাংলাদেশ বিমানের পাইলটে জরিমানা

টানা ২২ ঘণ্টা ফ্লাইট, বাংলাদেশ বিমানের পাইলটে জরিমানা

নিয়ম না মেনে একটানা ২২ ঘণ্টা ফ্লাইটে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন নাসের নামের এক পাইলটকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি বিমানের এই জ্যেষ্ঠ পাইলটকে জরিমানা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র পাইলট ক্যাপ্টেন নাসের বোয়িং ৭৭৭ নিয়ে ২০১৮ সালের ১০ জুন চট্টগ্রাম হয়ে জেদ্দা যান।

এদিন সন্ধ্যায় ঢাকা থেকে উড়াল দেওয়ার পর রাত সাড়ে ৮টায় চট্টগ্রামে ল্যান্ড করে বিমানটি। পরবর্তী সময়ে বৈরী আবহাওয়ায় সেখান থেকে আর জেদ্দার উদ্দেশে রওনা দিতে পারেননি ওই পাইলট। ইতিমধ্যে রাত ১২টা পেরিয়ে গেছে। নিয়ম অনুযায়ী এ সময়ে বন্ধ হয়ে যায় রানওয়ে। এ অবস্থায় অন-বোর্ড যাত্রী নিয়ে পাইলট রাতের জন্য আটকা পড়েন সেখানে। হোটেলে গিয়ে নির্ধারিত কক্ষে বিশ্রাম না নিয়ে বরং বিমানেই রাত পার করে দেন তিনি। সকালে চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশে উড়াল দেওয়ার আগেই ডিউটি টাইম শেষ হয়ে যায় তার। তিনি ফ্লাইট অপারেশনের পরিচালক ও চিফ অব ফ্লাইট সেফটির কাছে কোনো ধরনের সহযোগিতা চাননি।

সারা রাত বিমানে অবস্থান করে নিজের ইচ্ছাতেই যাত্রীদের ঝুঁকির মুখে ফেলে বিমান নিয়ে জেদ্দা রওনা দেন তিনি। টানা ১৫ ঘণ্টার বেশি বিমান চালানোর নিয়ম না থাকলেও তিনি ক্লান্ত শরীর নিয়ে ২২ ঘণ্টা টানা বিমান চালান।

অবশেষে দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইকাও) নির্দেশনা মতো ক্যাপ্টেন নাসেরকে এই জরিমানা করা হয়েছে। কিছুদিন আগে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এই অনিয়মের কথা মাথায় রেখে তাকে আর চুক্তির আওতায় আনা হয়নি।

চৌধুরী এম জিয়াউল কবির বলেন, ‘এটি নিয়মের বড় ধরনের লঙ্ঘন। পূর্ণ বিশ্রাম ছাড়া একজন পাইলটের ফ্লাইট পরিচালনার নিয়ম নেই। কারণ, ককপিট ক্রুদের ওপরই নির্ভর করে ফ্লাইটের নিরাপত্তা।’

শেয়ার করুন

পাঠকের মতামত