আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

দেশে বজ্রপাতে ৯ জনের প্রাণহানি

দেশে বজ্রপাতে ৯ জনের প্রাণহানি

দেশের কয়েকটি স্থানে শনিবার বজ্রপাতে নয় জন নিহত হয়েছে। এর মধ্যে একই পরিবারের তিন জন।

পাবনা
পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে বিকেলে বজ্রপাত হয়। এতে চার মারা গেছে। এর মধ্যে বাবা ও তার দুই রয়েছে।

নিহতরা হলেন- পাচুরিয়া গ্রামের মুতালেব সরদার (৫৫), তার দুই ছেলে ফরিদ সরদার (২২) ও শরিফ সরদার (১৮) এবং একই গ্রামের রহম আলী (৫৫)।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের ডোবায় পাট জাগ দিচ্ছিলেন ওই চারজন। এ সময় মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা মারা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ময়মনসিংহ :
ময়মনসিংহের তারাকান্দা, ফুলপুর ও ফুলবাড়িয়া উপজেলায় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, তারাদান্দা উপজেলার সদর ইউনিয়নের ধলীরকান্দা গ্রামের চাঁন মিয়া, ফুলপুর উপজেলার রামসোনা গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ মিয়া (২৫), পয়ারী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে জামাল উদ্দিন (৪০) ও ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রামের মলিন বর্মনের ছেলে চৈতন বর্মণ (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহাগ মিয়া দুপুরে বাড়ির পাশে পতিত জমিতে হাঁস চড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা গেছে। কৃষক জামালউদ্দিন দুপুরে বাড়ির পাশে জমিতে আমন ধানের বীজতলা তৈরির সময় বজ্রপাতে মারা গেছে।

ফুলবাড়িয়ায় উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে চৈতন বর্মণ নিহত হয়। তারাদান্দা উপজেলার গ্রামের বিলে মাছ ধরতে গিয়েছিলেন ​চাঁন মিয়া। সেখানে তার ওপর বজ্রপাত হয় এবং ঘটনাস্থলে মারা  গেছে।  

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরাত হোসেন গাজী ও ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

রাজশাহী
রাজশাহীতে গোদাগাড়ী উপজেলার মাছমারা বেনীপুর গ্রামে বিকেলে বজ্রপাতে কৃষক দুরুল হুদা (৪০) মারা গেছে। নিহত দুরুল হুদা মাছমারা বেনীপুর গ্রামেরই বাসিন্দা। জমিতে কাজ করার সময় হালকা বৃষ্টির মধ্যে বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।

গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আযম তৌহিদ বজ্রপাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত