আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

‘প্রেমের টানে’ লক্ষ্মীপুরে আমেরিকান নারী

‘প্রেমের টানে’ লক্ষ্মীপুরে আমেরিকান নারী

প্রেমের কোন দেশ-কাল-পাত্র নেই। তাইতো সাতসমুদ্র তেরো নদীর দূরত্ব আর ভালবাসার বিয়েকে পরিবার প্রথমে মেনে না নেয়ার প্রতিবন্ধকতা পেরিয়ে অনেকটা সময় অপেক্ষার পর অবশেষে নিজ দেশ ছাড়লেন মার্কিন নারী সার্লেট। বিয়ে করলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার সফিক উল্যাহর ছেলে সোহেল হোসেনকে।

জানা যায়, ২০১৩ সালের ৪ঠা নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব, অত:পর প্রেম। ২০১৬ সালের জুলাই মাসে সার্লেট বাংলাদেশে আসনে। ১৭ জুলাই বিয়ে করেন প্রেমিক সোহেলকে । দীর্ঘসময় পর উভয়ের পরিবার মেনে নেওয়ায় চলতি বছরের ১২ জুলাই আবার বাংলাদেশে আসেন সার্লেট। তাকে আনুষ্ঠানিকভাবে ১৬ জুলাই বরণ করে নেওয়া হয়। বেজে উঠে বিয়ে সানাই। সোহেলের নিজ বাড়িতেই অতিথিদের আপ্যয়ন করা হয়।

এদিকে বিয়ের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ ভাইরাল হয়। নবদম্পতির নাম  এলাকার সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। তাদের দেখতে সোহেলদের বাড়িতে আসেন হাজার হাজার মানুষ। মার্কিন এই নারীর বাড়ি আমেরিকার নিউ জার্সিতে।

বাংলাদেশের গ্রামীণ বিয়ের পরিবেশসহ অন্যান্য বিষয়ে উচ্ছস্বিত সার্লোট বলেন, ‘আমি খুবই খুশি। আশা করি অনেক সুখী হব।’

স্বামী সোহেল জানান, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর তাদের বন্ধুত্ব হয়। এপরপর দুইজন প্রেমের বন্ধনে আবদ্ধ হন। এক পর্যায়ে ২০১৬ সালে তারা বিয়ে করেন। এরপর  স্ত্রী সারলেট আমেরিকায় চলে যান। চলতি বছরের ১২ জুলাই আবারো সে বাংলাদেশে  আসেন এবং গ্রামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে তাদেরকে বরণ করে নেয় সোহেলের পরিবার।

আমেরিকান বউ পেয়ে খুশি  সোহেলের মা রহিমা বেগম। তিনি বলেন, “বউমা বাংলায় কথা বলতে  পারে না,  তবে আস্তে আস্তে বলা শিখে যাবে।”

শেয়ার করুন

পাঠকের মতামত